খুব সাবধান! ‘সুইটি’, ‘বেবি’ নামে কোনও মহিলাকে ডাকা কী যৌ’ন আবেদনমূলক? পর্যবেক্ষণে যা জানাল হাইকোর্ট…

Observation of Calcutta High Court on harassment case: আমাদের নাম অফিশিয়ালি যাই হোক না কেন, আমরা পরিচিত বা প্রিয়জনকে অনেক ধরণেরই নাম দিয়ে থাকি। সেই নামেই ডাকি তাদের। কিন্তু ভালোবেসে দেওয়া সেই নামের কারণে কী কোনওভাবে ইঙ্গিতটা বদলে যায়? এবার কলকাতা হাইকোর্টে উঠল সেই প্রশ্নই। কাউকে ‘বেবি’ বা ‘সুইটি’ বলে ডাকলে কী সেই ডাককে যৌ’ন আবেদনমূলক বলে গণ্য করা হবে? পর্যবেক্ষণে কী জানাল হাইকোর্ট (Observation of Calcutta High Court on harassment case)?

আসলে কোস্টগার্ডের এক মহিলা অভিযোগ করেছিলেন তাঁর এক সিনিয়র আধিকারিক তাঁকে নানানভাবে যৌন হেনস্থা করছেন (Observation of Calcutta High Court on harassment case)। এই নিয়ে আদালতে মামলা করেন তিনি। মহিলা জানান, তাঁর সেই উচ্চপদস্থ আধিকারিক তাঁকে নানান সময় ‘বেবি’, ‘সুইটি’ বলে ডাকতেন যা তাঁর যৌ’ন হয়রানি বলে মনে হয়েছে।

ওই মহিলা এই বিষয়টি সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে জানান। এমন অভিযোগ উঠলে ওই অভিযুক্ত জানান, তিনি কোনওভাবেই যৌ’ন হেনস্থা করার জন্য এমন ডাক ব্যবহার করেন নি। তিনি এও জানান, এমন ডাক নিয়ে ওই মহিলার সমস্যা রয়েছে শুনে তিনি আর কখনও ‘বেবি’ বা ‘সুইটি’ নামে ডাকেন নি মহিলাকে।

এই মামলা ওঠে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। পর্যবেক্ষণে আদালত জানায় (Observation of Calcutta High Court on harassment case), এই শব্দগুলি কোনওভাবেই যৌন আবেদনের সঙ্গে সম্পর্কিত নয়। আদালত এও উল্লেখ, অভিযোগকারিণী আপত্তি জানানো পর কিন্তু অভিযুক্ত ব্যক্তি আর মহিলাকে ওই সমস্ত নামে ডাকেন নি।

এদিন পর্যবেক্ষণে বিচারপতি জানান, আইন অনুযায়ী যৌ’নতা সম্পর্কিত কোনও শব্দ ব্যবহার করা যায় না। কিন্তু এক্ষেত্রে এই ‘বেবি’ বা ‘সুইটি’ শব্দগুলি যৌনতা সম্পর্কিত নয় (Observation of Calcutta High Court on harassment case)। তবে মহিলা আরও অভিযোগ করেন, শুধুমাত্র এই সমস্ত নামে ডাকাই নয়, তাঁর সেই উচ্চপদস্থ আধিকারিক নাকি তাঁর ঘরে উঁকিও দিতে। তবে এই ঘটনার অনেকদিন পর তিনি অভিযোগ করেছেন বলে এই নিয়ে কোনও সিসিটিভি ফুটেজ পায়নি তদন্ত কমিটি।

আদালত জানিয়েছে, অভিযোগকারিণী মহিলার বিরুদ্ধে তাঁর সহকর্মীদের অনেক অভিযোগ রয়েছে। সেই কারণে সেই অভিযোগ কাটাতে ওই মহিলা এমন কথা বলছেন কী না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আদালতের কথায়, যৌ’ন হয়রানির অভিযোগের যদি অপব্যবহার করা হয়, তাহলে তা মহিলাদের জন্যও ক্ষতিকর (Observation of Calcutta High Court on harassment case)।      

RELATED Articles