শহরে এখন বেশ ভালো শীতের আমেজ। শুক্রবার সকাল থেকেই শীতের শিরশিরানি রাজ্যজুড়ে। নেমেছে কলকাতার তাপমাত্রা। বঙ্গবাসী যখনই ভাবছে এবার ডিসেম্বরে বেশ কনকনে শীত উপভোগ করা যাবে, তখনই শীতের পথে এল কাঁটা। এবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হতে পারে শীত।
আজ কলকাতার তাপমাত্রা ১৬-এর ঘরে। শুক্রবারের পর আগামীকাল শনিবার ও রবিবার ফের আরও নামতে পারে রাজ্যের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পতন হবে ভালোই। চারদিক কুয়াশায় ঢেকে থাকবে। কিন্তু রবিবারের পর ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, এবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাবে শীত। এর জেরে সোমবার থেকে ফের তাপমাত্রা কিছুটা বাড়বে বঙ্গে। এই ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সোমবার মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে বলে খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে আবার দার্জিলিংয়ে তুষারপাত হতে পার। এছাড়াও পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!