বজায় থাকল রুটিন! শনি-রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল, কোনও কাজে বেরনোর আগে জেনে নিন বাতিলের তালিকা

বিগত কয়েক বছর ধরেই ট্রেন বাতিল হওয়াটা এখন রাজ্যে যেন জলভাত হয়ে গিয়েছে। সপ্তাহের শেষ মানেই একগুচ্ছ ট্রেন বাতিল। এই সপ্তাহেও বজায় থাকল সেই রুটিন। ফের একবার বেশ দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের।

সপ্তাহান্তে ট্রেন বাতিলের ছবি এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে। হাওড়া হোক শিয়ালদহ, প্রতি সপ্তাহেই কোনও না কোনও ডিভিশনে বাতিল থাকে ট্রেন। কখনও সিগন্যালিংয়ের কাজ, তো কখনও আবার ওভারহেডের কাজ, নানান কারণ দর্শীয়েই ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ।

এবার শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদহ শাখায়। কালীনারায়ণপুর স্টেশনে কাজ হচ্ছে, আর সেই কারণ দেখিয়েই এবার ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল ছাড়াও বেশ কিছু ট্রেনের সময় পাল্টানো হয়েছে। আবার কিছু ট্রেনের গতিপথ ঘোরানো হয়েছে বলে খবর।

কোন কোন বাতিল বাতিল হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে-

আগামীকাল, শনিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে-

  • শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫৩৯, ডাউন ৩১৫৩৮
  • শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮৪৩, ডাউন ৩১৮৩৮
  • শিয়ালদহ থেকে লালগোলা: আপ ০৩১৯১, ডাউন ০৩১৯০

রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ ৩১৭২১, ৩১৭২৩, ডাউন ৩১৭২২
  • শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ডাউন ৩১৮১২, ৩১৮১৬
  • রানাঘাট থেকে শান্তিপুর: আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮৮
  • রানাঘাট থেকে লালগোলা: আপ ৩১৭৬৫, ডাউন ৩১৭৬৮
  • শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫১১, ডাউন ৩১৫১৪

আরও পড়ুনঃ একে একে ছাড়া পাচ্ছেন সবাই! নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র! 

বাতিল ছাড়াও আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমাও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে খবর। শনিবার যে ট্রেনগুলির সময়সূচী পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল- ৩১৫৪১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল। আর রবিবার এই তালিকায় থাকা ট্রেনটি হল- ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল।

RELATED Articles