ঘন কুয়াশাই কাড়ল প্রাণ, পথকুকুরকে বাঁচাতে গিয়ে কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, মৃ’ত্যু পুলিশ আধিকারিকের

মর্মান্তিক মৃ’ত্যু ঘটল এক পুলিশ আধিকারিকের। ভোরবেলা ঘন কুয়াশার মধ্যেই বাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন পুলিশ আধিকারিক। রাস্তায় এক পথকুকুরকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় ওই পুলিশ আধিকারিকের বাইকটি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃ’ত বলে ঘোষণা করেন চিকিৎসক।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃ’ত পুলিশ আধিকারিক জলপাইগুড়ি মনিটারিং সেলের ওসি। নাম করুণাকান্ত রায়। গত দু’দিন ধরেই রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট। কুয়াশার জেরে যান চলাচল ব্যাহত। গাড়ি তো বটেই, পরিষেবা ব্যাহত হচ্ছে ট্রেন ও উড়ান পরিবহণেও। রোদের দেখা তেমন নেই। আজ, মঙ্গলবার সকালেও ঘন কুয়াশা ছিল চারিদিকে। এরই মধ্যে এদিন ভোরে বাইক নিয়ে মাস্টার প্যারেডে যোগ দিতে যাচ্ছিলেন করুণাকান্ত রায়।

কুয়াশার মধ্যে বেশ সাবধানেই বাইক চালাচ্ছিলেন তিনি। তবে সদর হাসপাতালের কাছে হঠাৎই একটি পথকুকুর চলে আসে তাঁর বাইকের সামনে। কুকুরটিকে দেখে তাকে বাঁচানোর জন্য চাকা ঘুরিয়ে দেন তিনি। তাঁর বাইকটি গিয়ে ধাক্কা মারে পাশের ডিভাইডারে।

ধাক্কা লেগে বাইক থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন ওই পুলিশ আধিকারিক। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না।

হাসপাতালে নিয়ে গেলে পুলিশ আধিকারিককে মৃ’ত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই দুঃসংবাদ পৌঁছয় জেলা পুলিশ মহলে। পুলিশ আধিকারিকের মৃ’ত্যুর খবরে হাসপাতালে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ওই পুলিশ আধিকারিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

RELATED Articles