শুভেন্দুর কনভয় বারবার দুর্ঘটনার কবলে, বিতর্কের মাঝেই বদলি হলেন মারিশদা থানার ওসি, ড্যামেজ কন্ট্রোল? উঠছে প্রশ্ন

পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায় বারবার দুর্ঘটনার কবলে পড়ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এই নিয়ে নানান মহলে নানান ধরণের প্রশ্ন উঠেছে। বিজেপির তরফেও নানান গুঞ্জন শোনা গিয়েছে। এমন আবহে এবার পূর্ব মেদিনীপুরের একাধিক থানার ওসি বদল করা হল। এর মধ্যে রয়েছে মারিশদা থানাও।

জেলা পুলিশের তরফে গতকাল, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগদ একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের নানান থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মারিশদা থানার ওসিও রয়েছেন বলে জানা গিয়েছে। মারিশদা থানার ওসি রাজু কুণ্ডুকে পটাশপুরে বদলি করা হয়েছে।

মারিশদায় রাজু মণ্ডলের বদলে আসবেন কাঁথি থানার এসআই সৌমেন গুহ। আবার পটাশপুরের ওসি দীপক চক্রবর্তীকে পাঠানো হচ্ছে দিঘা মোহনা থানায়। দিঘা মোহনা থানার ওসি অমিত দেবকেও সরানো হচ্ছে। তিনি খেজুরি থানার দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে আবার খেজুরি থানার ওসি কামের হাসিদকে পাঠানো হচ্ছে কাঁথি থানায়।

বলে রাখি, গত সোমবার মারিশদা থানার বেতালিয়া এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। যদিও বিরোধী দলনেতার কিছু ক্ষতি হয়নি এই দুর্ঘটনায়। উলটোদিক থেকে একটি লরি ধাক্কা দেয় শুভেন্দুর কনভয়ের ওই গাড়িটিতে।

গত মাসেও এই মারিশদা এলাকাতেই আরও একবার দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়। বারবার এমন ঘটনা ঘটায় এবার মারিশদা থানার ওসি বদল হল। যদিও পুলিশ সূত্রে খবর, এটি রুটিন বদলি। কিন্তু বিভিন্ন মহলের দাবী, এই বদলির সঙ্গে শুভেন্দুর কনভয়ের দুর্ঘটনার যোগ রয়েছে, এই বদলি নিয়েও নানান গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।a

RELATED Articles