পথ কুকুরদের বাড়িতে ধরে আনা। না, তাদের দেখভাল বা খেতে দেওয়ার জন্য নয়। বরং তাদের উপর অত্যাচার চালানোর জন্য। পথকুকুরদের বাড়িতে এনে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল এক ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা রতিকান্ত সর্দারকে। বৃদ্ধের এই অপকর্মের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় ধৃত রতিকান্তের। সেই ভিডিওতে রতিকান্তকে কুকুরদের সঙ্গে স’ঙ্গ’ম করতে দেখা যায়। সেই ভিডিও দেখে পশুপ্রেমী সংস্থার তরফে রতিকান্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় সোনারপুর থানায়।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত রতিকান্ত সর্দারকে। জানা গিয়েছে, ওই বৃদ্ধের বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল, শুক্রবার ধরিতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এই ঘটনায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সন্দীপন মুখোপাধ্যায় জানান, “এর আগেও এলাকার একাধিক কুকুরের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত৷ স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে তাকে একাধিকবার বারণ করে৷ তা সত্ত্বেও আচরণে কোনও বদল আসেনি তার”।
অভিযোগ, প্রায় দু-আড়াই বছর ধরে এই ঘটনা ঘটছে। ওই বৃদ্ধকে বারবার বলা সত্ত্বেও কোনও বারণ শোনেন নি তিনি। সেই কারণে স্থানীয় কিছু যুবক সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে দেয়। সেই বিষয়টি জানাজানি হতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, কুকুরটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। সোনারপুরের এক পশু চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে কুকুরটিকে।





