ডিউটির মধ্যেই মদ খেয়ে টহল, আচমকাই মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন পুলিশ আধিকারিকের, ঘটনা সামনে আসতেই প্রবল বিতর্ক

পুলিশ নাকি মানুষের নিরাপত্তার স্বার্থে কাজ করে! কিন্তু সেই পুলিশই যখন সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়, তখন আর মানুষ কার কাছেই বা সাহায্য চাইবে। মহিলাদের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ। সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই মদ্যপ অবস্থায় এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন করার অভিযোগ উঠল। সেই ঘটনায় চারিদিকে পুলিশকে নিয়ে ছিঃ ছিঃ করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। পুজোর আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে মহিলাদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছিল পিঙ্ক ভ্যান। ওই ভ্যান নিয়ে এলাকায় গিয়ে মহিলাদের প্রয়োজনে তাদের সাহায্য ও তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা পুলিশ কর্মীদের। কিন্তু পুলিশ কর্মীকে নিয়েই বিপত্তি।

সূত্রের খবর, গত বুধবার রাতে এক জুয়ার ঠেকে হানা দিয়েছিল ওই পিঙ্ক ভ্যান। সেখানে স্থানীয় মহিলারাও ছিলেন। আচমকাই সেই সময় এক মহিলা পুলিশ কর্মী টলমল পায়ে এগিয়ে আসেন এক মহিলার দিকে। এরপর সেই মহিলাকে জড়িয়ে চুম্বন করেন তিনি। এলাকাবাসীদের দাবী, ওই পুলিশ কর্মী মদ্যপ ছিলেন।   

এই ঘটনার পরই শুরু হয়ে যায় তুমুল শোরগোল। তাতে বেশ ঘাবড়ে যান ওই মহিলা পুলিশ কর্মী। পরিস্তিতি বেগতিক দেখে পুলিশ ভ্যানে উঠে চম্পট দেন পুলিশ কর্মী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশকে একহাত নিয়েছেন বিজেপি কর্মী শমীক ভট্টাচার্য।

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে মানুষ কেঁপে উঠবে। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পিংক ভ্যান বাহিনী এএসআই তানিয়া রায় মদ্যপ অবস্থায় বুধবার একটি জুয়ার ঠেকে হানা দেন। সেখানেই এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরেন যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। বহুবার ওনার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কাজে আসার অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গের প্রশাসন দারুন চলছে। 

আরও পড়ুনঃ এরাও ‘নটোরিয়াস ক্রিমিনাল’! মেডিক্যাল ছাত্রীর মৃত্যুতে অভিযুক্তদের আড়াল করেছে অনিকেতরা, প্রমাণ দেখিয়ে দাবী কুণালের

জানা গিয়েছে, এর আগে থানায় কর্মরত অবস্থায় মদ্যপ হয়ে ডিউটির অভিযোগ উঠেছিল এই মহিলা এসআইয়ের বিরুদ্ধে। সেই সময় তাঁকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে বদলি করা হয়। গত বুধবার ফের ডিউটি ছিল তাঁর। আর ফের মদ্যপ অবস্থায় এমন এক কাণ্ড ঘটালেন তিনি। এই ঘটনার জেরে ওই মহিলা পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

আরও অন্যান্য খবর