স্বাধীনতা দিবসের জমায়েত ঘিরে উত্তপ্ত বেহালা, গ্রেফতার একাধিক বিজেপি নেতা ও কর্মী

স্বাধীনতা দিবসের দিন রণক্ষেত্র হয়ে উঠল বেহালা। বিজেপির মিছিল ঘিরে ছড়ালো উত্তেজনা। আজ স্বাধীনতা দিবসের দিন জমায়েতের আয়োজন করেছিল বিজেপি। আর সেই জমায়েত ঘিরেই শুরু হয় উত্তেজনা। করোনার আবহে যখন দেশ জুড়ে মিছিল বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন বিজেপি আজ একটি জমায়েতের আয়োজন করে।

এরপর সেই জমায়েতকে আটকাতেই সেখানে পৌঁছায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এমনকি বেশ কিছু বিজেপি নেতা কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। গ্রেফতারের সময় জোর করে তাঁদের পুলিশ ভ্যানে তোলা হলে বিজেপি সমর্থকদের সাথে সমস্যা আরও বাড়ে। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা অঞ্চল। এই ঘটনাকে ঘিরে শাসক দলের ওপর আগামীদিনে যে তোপ দাগবে বিরোধী দল তা বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles

Leave a Comment