এবার সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার জন্য মুখ পুড়ল পাকিস্তানের। ভারত রাষ্ট্রপুঞ্জে এই বিষয়টি বেশ কয়েকবার উত্থাপন করেছে। এবার অভিযোগ করল আমেরিকা। মার্কিন এক আইনপ্রণেতা বলেছেন যে আফগানিস্তানে তালিবানদের শিকড় তৈরির পিছনে পাকিস্তানের হাত রয়েছে। তালিবানরাই পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। সেনেট আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান জ্যাক রেড বৃহস্পতিবার সংসদে বলেছেন যে তালিবানদের উত্থানে পাকিস্তানের মুখ্য অবদান হল নিরাপদ আশ্রয়স্থল। আমেরিকাও এই সমস্যা নির্মূল করতে ব্যর্থ হয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্প্রতি হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করে। এতে ১১ই সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে সমস্ত সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।





