‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা হবে, তৃণমূলের লিড তত বাড়বে’, ভোট গণনার আবহেই দাবী তৃণমূল সাংসদের

আজ, শনিবার রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ। ভোট গণনা চলেছে নৈহাটি কেন্দ্রেও। সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। এদিন সকালে এবার ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা হবে, তৃণমূলের লিডও ততই বাড়বে”।

এদিন সকালে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে পৌঁছন পার্থ ভৌমিক। সেখানে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম যে লাগাতার কুৎসা করেছিল তার বিরুদ্ধে নৈহাটির মানুষকে রায় দেওয়ার জন্য আবেদন করেছিলাম। আর জি কর কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কয়েকটি টিভি চ্যানেলে যে লাগাতার কুৎসা হয়েছে সেই অপপ্রচার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেন্টিমেন্ট হিসাবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম”।

সাংসদের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপমান করেছে নৈহাটির মানুষ তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে”।

আরও পড়ুনঃ ‘রাহুল গান্ধীর থেকে ভালো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়’, অভিষেকের ভূয়সী প্রশংসা দিলীপের গলায়, প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরে, দল বদলাচ্ছেন না তো? 

আর জি কর কাণ্ডের প্রভাব কী ভোটবাক্সে পড়েছে? পার্থ ভৌমিকের কথায়, “আমি একবারের জন্যও সেকথা বলব না। কারণ আরজি করের নির্যাতিতার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। এই ঘটনা বাঞ্ছনীয় নয়। কিন্তু সেজন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আমারে বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে”।

RELATED Articles