‘রাহুল গান্ধীর থেকে ভালো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়’, অভিষেকের ভূয়সী প্রশংসা দিলীপের গলায়, প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরে, দল বদলাচ্ছেন না তো?

আজ, শনিবার রাজ্যের ৬ কেন্দ্রে রয়েছে উপনির্বাচনের ফলাফল প্রকাশ। এর ঠিক আগেই নিজের দলকে বেশ অস্বস্তির মুখে ফেলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। হঠাৎ করেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়। আর তা নিয়ে বিতর্ক তৈরি হতেও বিশেষ দেরি হয়নি।   

লোকসভায় বর্তমানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বের কারণেই যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করেছে, বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি, তা অস্বীকার করা যায় না। অন্যদিকে আবার বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। তাঁর নেতৃত্বেই তৃণমূল এখন তৃতীয় বৃহত্তম বিরোধী দল।

এবার অভিষেকের প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষ বললেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০–৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গিয়েছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা, পার্টি স্বীকার করে নেওয়া এক কথা। সময়ের স্বীকার করা অন্য কথা”।

বিগত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার বা পুলিশমন্ত্রী করার পক্ষে সওয়াল উঠেছে তৃণমূলের অন্দর থেকেই। আর এমন আবহে বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের অভিষেককে নিয়ে এমন মন্তব্য যে বেশ বিড়ম্বনায় ফেলেছে গেরুয়া শিবিরকে, তা বলাই বাহুল্য। আবার লোকসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই দলকে নানাভাবে দুষে এসেছেন দিলীপবাবু। তাঁর কথায়, দলের একাংশই তাঁকে কোণঠাসা করে তাঁকে হারিয়েছে। এরই মধ্যে আবার অভিষেককে নিয়ে এমন মন্তব্য করায় দিলীপের যেন দলবদলের জল্পনা উস্কে উঠেছে।

তবে তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হতে পারে, তা বুঝেই আবার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টাও করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “অভিষেক কাজ করছেন। জনগণের সঙ্গে সম্পর্ক নেই। পারিবারিক পার্টির নেতা। পোলট্রি ফার্মে তৈরি করা নেতা। রাস্তায় লড়াই করে তো নেতা হননি। যখন পার্টি দায়িত্ব দেবেন, সামনে আসবেন, পরীক্ষা হবে। তখন মূল্যায়ন হবে। এখন তো গাছের ছায়ায় আছেন”।

আরও পড়ুনঃ ছয়ে ছক্কা! উপনির্বাচনে সব আসনেই তৃণমূলের জয়জয়কার, শুরু সবুজ আবিরের সেলিব্রেশন, মাদারিহাটও হাতছাড়া হবে বিজেপির? 

দিলীপের এই মন্তব্যের প্রেক্ষিতে সুযোগ পেয়ে তাঁকে দলে টানার চেষ্টাও করে ফেললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, “দিলীপ ঘোষের বিরুদ্ধে দলেই যে একটা চক্রান্তমূলক বিষয় ঘটেছে। তাই হতাশা বা বিরক্তি থাকার যথেষ্ট কারণ আছে। আমি অনুরোধ করব, আপনি অন্য দল করুন। কিন্তু হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে”।

RELATED Articles