বর্তমানে নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে রাজ্য ও রাজনীতি, দুই-ই উত্তাল। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে রাজ্যের এখন অবস্থা বেশ খারাপ। অস্বস্তিতে রয়েছে শাসক দলও। তৃণমূলে একাধিক নেতাদের নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya), তাপস মণ্ডল (Tapas Mandal), কুন্তল ঘোষ (Kuntal Ghosh) সকলেই এখন জেলবন্দি। আর ঘটনাক্রমে এদের সকলেরই ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)।
এবার প্রেসিডেন্সি জেলেই সমস্ত ধৃতরা একসঙ্গে আড্ডা জমালেন। তাদের আবার সঙ্গ দিলেন সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনও। জেলের মধ্যেই যেন হল এক রি-ইউনিয়ন। দেখে যেন মনে হল অনেককালের পুরনো ঘনিষ্ঠরা বেশ খোশমেজাজে গপ্পো জমিয়েছেন।
জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে রয়েছেন তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, অশোক সাহা ও আরও তিনজন। তাদের ঠিক পাশের সেলেই রয়েছেন সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন। সেই সেলের পাশে ঠাঁই হয়েছে মানিক ভট্টাচার্যের। আর মানিকের পাশের সেলটি হল পার্থর।
দুর্নীতি কাণ্ডে বারবার মানিক ‘ঘনিষ্ঠ’ তাপসের নাম উঠে এসেছে। অনেকদিন পর কথা হল দুজনের মধ্যে। একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মানিক এদিন ঘনিষ্ঠ তাপসকে বলেছেন যে জেলের হাসপাতালে অবস্থা খুব খারাপ। তিনি যেন সেলেই থাকেন। এই একই পরামর্শ সুদীপ্তও তাপসকে দিয়েছেন বলে খবর।
সকলের সঙ্গে যোগ দেন পার্থও। এদিন তাপসকে পেয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “পাকা ছোকরা একটা। আমার নামে মিথ্যে বলছে। আমার সঙ্গে কোনও দিন দেখাই হয়নি। আমি চিনিও না। জানিও না”। সহমত পোষণ করে তাপসও পার্থকে বলেন, “কী আর করবেন স্যার! কুন্তল যা ইচ্ছে বলছে”। পার্থর সঙ্গে সহমত পোষণ করে আবার তাপসও নাকি বলেছেন, “কী আর করবেন স্যার। কুন্তল যা ইচ্ছা বলছে”।






