আচমকাই প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, শনিবার দুপুরের দিকে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বেশ কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানকার চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁর। জানা যাচ্ছে, পার্থর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে, শ্বাসকষ্ট হচ্ছে তাঁর।
সূত্রের খবর অনুযায়ী, জেলের মধ্যে নিজের সেলেই বেশিরভাগ সময় কাটাতেন পার্থ। সেল থেকে সেভাবে একেবারেই বেরচ্ছিলেন না তিনি। বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটাতেন তিনি। কিন্তু আজ, শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন পার্থ। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।
এরপরই তড়িঘড়ি কড়া নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় পার্থকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৩টি কনভয় ছিল বলে জানা গিয়েছে। হাসপাতালেও ছিল কড়া নিরাপত্তা। সুগার, প্রেশার ও ক্রিয়েটিনিন-সহ নানান পরীক্ষা হবে পার্থর, এমনটাই জানা গিয়েছে। চিকিৎসকরা প্রয়োজন বুঝলে তাঁকে ভর্তিও করতে পারেন।
বলে রাখি, আদালতে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে। ফের সেই জেলেই ফিরতে হয়েছিল তাঁকে। গত বৃহস্পতিবার তার অসুস্থতার কথা জানিয়ে আদালতে পার্থর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু ইডি-র তরফে এর বিরোধিতা করে বলা হয় যে এই অসুস্থতা বয়সজনিত কারণে, আর কিছু নয়। এরপর আদালত ফের পার্থকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!