‘পাঠান’ ছবি বয়কটের ডাক! পাল্টা চ্যালেঞ্জ শাহরুখ অনুগামীদের, ট্যুইটারে ট্রেন্ড ‘প্রথম দিন প্রথম শো’

নানা বিতর্কে বারবার বয়কটের মুখে পড়েছে একের পর এক বলিউডের সিনেমা। আমিরের ‘লাল সিঙ চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’- এর পর এবার শাহরুখ খানের ‘পাঠান ‘। ছবি মুক্তির আগেই কিং খানের সাক্ষাৎকারের একটি বক্তব্য ভাইরাল করে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

এই বয়কটের ট্রেন্ডে আমির খান, অক্ষয় কুমারের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন এইভাবে চলতে থাকলে ‘ পাঠান’ এর দশাও এক হবে। প্রশ্ন উঠেছে ছবির ভবিষৎ নিয়ে।

কিন্তু বলিউডের বাদশা পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা। শাহরুখ ফ্যানরা বয়কটকে চ্যালেঞ্জ করে, পাল্টা নতুন ট্রেন্ড শুরু করেছেন। প্রথম দিন, প্রথম শো দেখুন। হ্যাশট্যাগ ফার্স্ট ডে, ফার্স্ট শো শুরু হয়েছে ট্যুইটারে।

দীর্ঘ চার বছর পর সম্পূর্ণ নতুন লুকে ফিরছেন বলিউডের কিং খান। স্বাভাবিক ভাবী তার অনুরাগীদের খুশির মুহূর্ত এই পাঠান ছবির গল্প, এক চালচুলোহীন সর্বহারা ছেলের কাছে ভারতবর্ষই ধর্ম। এ দেশই তার অভিভাবক। আর সেই দেশকে রক্ষা করতেই বদ্ধপরিকর ‘পাঠান’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles