BREAKING: কয়লা পাচারকাণ্ডে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, নির্দেশ দিল্লি পাতিয়ালা কোর্টের

কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা কোর্ট, সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর মিলেছে। সূত্রের খবর, রুজিরার বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে তাঁকে একাধিকবার তলব করা হলেও, তিনি হাজিরা দেন নি। এই কারণেই এই গ্রেফতারির পরোয়ানা।

https://twitter.com/ANI/status/1522822954458894337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1522822954458894337%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fwest-bengal-news%2Fkolkata-news%2Fcoal-smuggling-case-bailable-warrant-issued-against-abhishek-banerjee-wife-rujira-banerjee%2Farticleshow%2F91393625.cms

বলে রাখি, এই কয়লা পাচারকাণ্ডে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার তলব করা হয়। কিন্তু রুজিরাকে একাধিকবার সমন পাঠানো হলেও, তিনি হাজিরা দেন নি।

এর আগে এই কয়লা পাচারকাণ্ড নিয়ে অভিষেক বলেছিলেন, “বাংলায় হেরে গিয়েছে তাই ওদের এত গাত্রদাহ। সেই থেকেই প্রতিহিংসার বশে এই ধরণের রাজনীতি করছে। এর শেষে দেখে ছাড়ব আমি। প্রয়োজন হলে উচ্চ আদালতে যাব। কিন্তু, যারা ক্ষমতায় বসে আছে, তাদের কাছে কিছুতেই মাথা নোয়াব না। একমাত্র মানুষের কাছেই মাথা নিচু করব… ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে যাঁদের কোণঠাসা করে রেখেছে, অভিষেক তাঁদের মতো নয়। আমি আত্মসমর্পণ করব না”।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেউ বলছে ১০০ কোটির স্ক্যাম, কেউ বলছে ১০০০ কোটি। আমি বলছি যদি ১০ পয়সারও দুর্নীতি থাকে প্রমাণ করে দেখান। আমি বলছি আমার পিছনে ইডি-সিবিআই লাগানোর দরকার নেই। সোজা ফাঁসির মঞ্চ গড়ে দিন। আমি মৃত্যুবরণ করব”।

RELATED Articles