পূজোর মুখে সুখবর। এবারে পেনশনারদের পেনশন বাড়তে চলেছে আড়াই গুন।

পূজোর মুখেই পেনশনারদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার৷ এবারে অবসরপ্রাপ্ত কর্মীদেরও বৃদ্ধি পেতে চলেছে অবসরকালীন ভাতা। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারে পেনশনারদের জন্যও ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন তিনি।

নবান্ন সূত্রে খবর যে, ৩৩০২ বেসিক পেনশনভোগীদের পেনশন বেসিক বেড়ে হবে ৮৫০০ টাকা, ৩৪২২ বেসিক পেনশনভোগীদের পেনশন বেসিক বেড়ে হবে ৮৮০০ টাকা। তেমনি ভাবেই ৬৪৩২ টাকার পেনশন বেড় হবে ১৬৫৪০ টাকা এবং ১১০০০ টাকার বেসিক বেড়ে হবে ২৮২৭০ টাকা।

নবান্নের তরফে এই হিসেবটি এখন প্রকাশ করা হলেও, এই নয়া পেনশন পরিকাঠামো সম্ভবত চালু হবে ২০২০ সাল থেকে। তবে এক্ষেত্রে প্রাপ্য ডিএ এর কি হতে চলেছে তা এখনও জানানো হয়নি। সেক্ষেত্রে ডিএ শূন্য হয়ে গেলে পেনশনভোগীদের পেনশন আসলে কতোটুকু বাড়বে সেটিই দেখার৷ তবে পেনশনভোগীদের জন্য আরও একটি নতুন সুবিধে এনেছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, এবার থেকে ৮০-৮৫ বছর বয়সী পেনশনভোগীরা অতিরিক্ত ২০ শতাংশ টাকা পেতে চলেছেন। ৮৫ -৯০ বছরের মধ্যেররা পাবেন ৩০ শতাংশ অতিরিক্ত পেনশন, ৯৫ – ১০০ পর্যন্ত বয়সীরা পাবেন ৪০ শতাংশ অতিরিক্ত পেনশন এবং ১০০ বছরের ওপরে যাদের বয়স তাঁরা পাবেন ১০০ শতাংশ অতিরিক্ত পেনশন। এখন দেখার বিষয় এটিই যে পূজোর মুখে নবান্নের এহেন ঘোষণা পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে পারে কীনা৷

RELATED Articles

Leave a Comment