ভারতীয় রেলে এই প্রথমবার ক্ষতিপূরণের পদ্ধতি শুরু হতে চলেছে। জাপান, চিন প্রভৃতি দেশগুলোতে ট্রেন সময় থেকে বিলম্বে পৌঁছালে ক্ষতিপূরণ পান যাত্রীরা৷ তবে ভারতের রেল ৪-৫ ঘন্টা কখনও কখনও ১২-২০ ঘন্টা বিলম্বে চললেও যাত্রীরা কোনোরকম ক্ষতিপূরণ পাননা৷ তবে এবারে এই ব্যবস্থাও চালু হতে চলেছে ভারতীয় রেলে। এই ট্রেনটি বিলম্বে তার গন্তব্যে পৌঁছালেই যাত্রীরা পাবেন ক্ষতিপূরণ।
দিল্লি – লখনউ তেজস এক্সপ্রেস। আগামী ৪ অক্টোবর থেকে এই ট্রেনটি তার যাত্রা শুরু করবে। তার আগেই ভারতীয় রেলওয়ের তরফে করা হলো এক ঐতিহাসিক ঘোষণা৷ দিল্লি – লখনউ এর এই তেজস এক্সপ্রেসটি তার গন্তব্যে বিলম্বে পৌঁছালেই যাত্রীরা পেয়ে যাবেন ক্ষতিপূরণ৷ এই ক্ষতিপূরণের পরিমাণও জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফে। ট্রেনটি এক ঘন্টা বিলম্ব করলে প্রত্যেক যাত্রীরা পাবেন ১০০ টাকা করে ক্ষতিপূরণ, ২ ঘন্টা বিলম্ব হলে মিলবে ২৫০ টাকা ক্ষতিপূরণ। আইআরসিটিসি এর তরফে ইতিমধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে।
শুধু ক্ষতিপূরণই নয়, ট্রেনটির যাত্রীদের জন্য থাকছে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমার বন্দোবস্ত। যার ফলে, যাত্রার সময়ে কোনো চুড়ি, ডাকাতি হলে কিংবা অন্য কোনো বড় ক্ষতি হলে যাত্রীরা সহজেই পাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত বীমা। ইতিমধ্যেই হু হু করে বিক্রি হয়ে গিয়েছে এই ট্রেনর টিকিট৷ আগামী ২৫-২৬ অক্টোবর পর্যন্ত এই ট্রেনটির সমস্ত টিকিই বিক্রয় হয়ে গিয়েছে৷ যা দেখে স্বাভাবিকভাবেই উৎসাহিত রেল আধিকারিকেরা।





