বাংলাদেশি পণ্য বয়কটের ডাক! বাংলাদেশি সংস্থা ‘প্রাণ’-এর পণ্য রাস্তায় ফেলে নষ্ট করে প্রতিবাদের আগুন কলকাতায়

বাংলাদেশে হিন্দুদের উপরব নির্যাতনের ঘটনা যেন কমার নয়। ভারত-সহ নানান দেশের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে কড়া বার্তা দেওয়া হলেও এই বিষয়ে উদাসীন সেদেশের সরকার। এমন আবহে বাংলাদেশের পণ্য বয়কটের ডাক উঠেছে এপার বাংলায়। বাংলাদেশি সংস্থা ‘প্রাণ’-এর পণ্য নষ্ট করে প্রতিবাদ জানানো হল কলকাতায়।

বাংলাদেশের পরিস্থিতির আঁচ পড়েছে এপার বাংলাতেও। হিন্দুদের উপর অত্যাচার, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ও ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনার প্রতিবাদে এ রাজ্যে চলছে বিক্ষোভ-মিছিল। এবার বাংলাদেশি অন্য বয়কটের ডাক দিলেন হিন্দু মহাসভার সদস্যরা।

গতকাল, বৃহস্পতিবার একটি ভিডিও সামনে আসে যাতে দেখা যায়, বাংলাদেশের বিএনপি নেতা রাহুল কবির রিজভি প্রকাশ্যে একটি শাড়ি পুড়িয়ে দাবী করেন, সেটি তাঁর স্ত্রীর শাড়ি ও সেই শাড়িটি ভারতে তৈরি। সেই কারণে এই শাড়ি পুড়িয়ে তিনি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন। তিনি এও বলেন, “একবেলা খেয়ে থাকব তাও ভালো কিন্তু ভারতীয় পণ্য ব্যবহার করব না”।

এই ঘটনায় তুমুল শোরগোল তৈরি হয়। রিজভির এই কাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে, তিনি যদি ভারতীয় পণ্যের এত বড় বিরোধী হন, তাহলে স্ত্রীকে কেন ভারতীয় শাড়ি কিনে দিয়েছিলেন? এই পরিস্থিতিতেই কী শুধু তাঁর ভারত বিরোধিতা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, এমন প্রশ্নও ধেয়ে আসে তাঁর দিকে।

আরও পড়ুনঃ বেআইনিভাবে গড়ে উঠেছে কলকাতা পুরসভারই অফিস, পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ, শুরু তুমুল হইচই 

এবার বাংলাদেশি নেতার সেই আচরণের পাল্টা প্রতিবাদ জানায় হিন্দু মহাসভার সদস্যরা। আজ, শুক্রবার কলকাতার রাস্তায় বাংলাদেশি সংস্থা ‘প্রাণ’-এর পণ্য নষ্ট করে প্রতিবাদ জানান তারা। সাধারণ মানুষের কাছে আবেদন জানান যাতে বাংলাদেশি পোশাক ও পণ্য বয়কট করেন তারা। ভারতে বাংলাদেশি পোশাকের বড় দোকান রয়েছে। এছাড়াও, প্রাণ-সহ নানান বাংলাদেশি সংস্থার পণ্যও বিক্রি হয় বাংলাদেশে। সেই সমস্ত কিছু বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাদের মতে, এই আন্দোলন যদি আরও জোরালো হয়, তাহলে বাংলাদেশিদের জন্য তা বড় ধাক্কা হতে পারে।

RELATED Articles