রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে বন্ধ থাকুক ম’দ বিক্রি, আর্জি আদালতে, কী জানাল হাইকোর্ট

আগামী ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। এই উদ্বোধনের দিন একাধিক রাজ্যেই ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। এই দিনটিতে বাংলাতেও ‘ড্রাই ডে’ ঘোষণা করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। এই মামলার শুনানিতে কী জানাল আদালত?

রামমন্দির উদ্বোধনের জন্য এখন গোটা অয্যোধ্যা জুড়ে সাজো সাজো রব। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে উৎসুক দেশবাসী। এই দিনটিতে উত্তরপ্রদেশ তো বটেই, বিজেপি শাসিত পাঁচ রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার এই একই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। রামমন্দিরের উদ্বোধনের দিনটিকে বাংলাতেও ‘ড্রাই ডে’ ঘোষণা করা হোক, এমনটাই আবেদন করেছিলেন তিনি।

কী সিদ্ধান্ত নিল আদালত?

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছিল। এদিন বিচারপতি জানান, ড্রাই ডে ঘোষণা করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে এর জন্য। একাধিক বিধিনিষেধ রয়েছে এই নিয়ে। আদালত জানায়, আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারবে না। এর ফলে আইনজীবীর আর্জি খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, রামলালার প্রাণপ্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন কর্মীরা। সেই অনুরোধে সাড়া দেয় কেন্দ্র সরকার। রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই দিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি। তারপর শুরু হবে বাকি কাজ। কেন্দ্রের এমন ঘোষণায় দারুণ খুশির হাওয়া কর্মীরা।  

RELATED Articles