Poisonous Insect found in Mid Day Meal: মিড ডে মিল নিয়ে এর আগেও একাধিকবার নানান অভিযোগ উঠে এসেছে। কখনও মিড ডে মিলের খাবারে মিলেছে টিকটিকি, কখনও মিলেছে মরা সাপ তো আবার কখনও নানান পোকা। এবার মিড ডে মিলের খাবারে মিলল আস্ত বিছে (Poisonous Insect found in Mid Day Meal)। আর সেই খাবারই দেওয়া হল পড়ুয়াদের। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। জানা গিয়েছে, গতকাল শুক্রবার প্রতিদিনের মতোই স্কুলে রান্না করা হয় মিড ডে মিল। নির্দিষ্ট সময় খেতেও বসে পড়ুয়ারা। কিন্তু খাবার খেতে গিয়েই ভয় পেয়ে যায় এক পড়ুয়া। দেখে ভাত, তরকারির মধ্যেই পড়ে একটা আস্ত বিছে (Poisonous Insect found in Mid Day Meal)।
তা দেখেই খাবার খাওয়া বন্ধ করে দেয় পড়ুয়ারা। তাদের অভিযোগ, এই কথা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জানালে তারা সেদিকে আমলই দেন নি(Poisonous Insect found in Mid Day Meal)। স্কুল ছুটি হলে পড়ুয়ারা অভিভাবকদের এই ঘটনা জানায়। তা শুনেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে ক্ষোভ দেখান তারা। স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলেন তারা।
এই ঘটনাটি অভিভাবকরা জানান গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনে। তাদের দাবী, নোংরা পরিবেশে রান্না করা হয় মিড ডে মিল, সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি (Poisonous Insect found in Mid Day Meal)। এদিকে আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও জানিয়েছেন যে বিষয়টি স্কুলের এক্তিয়ারভুক্ত, এমন বলে তিনিও দায় এড়িয়ে গিয়েছেন।
অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, এই খাবার খেয়ে যদি তাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ত, তাহলে সেই দায় কে নিত? শিশুদের জন্য খাবার রান্না সময় কেন বেশি করে খেয়াল রাখা হয় না? দীর্ঘদিন ধরে কেন নোংরা জায়গায় মিড ডে মিল রান্না করা হয়? এমন নানান প্রশ্নবাণে বিদ্ধ স্কুল কর্তৃপক্ষ (Poisonous Insect found in Mid Day Meal)। কিন্তু সেই প্রশ্নের কোনও জবাব মেলেনি।





