মুসলিম হয়েও কেন বিজেপিকে সমর্থন? ‘অপরাধের শাস্তি’ দিতে মহিলাকে বিবস্ত্র করে নৃশংস মারধর তৃণমূলের, নিন্দায় বিজেপি

TMC thrashed Muslim woman for supporting BJP: মুসলিম তিনি, কিন্তু তা সত্ত্বেও কেন বিজেপি সমর্থন করবেন! এটাই ছিল তাঁর ‘অপরাধ’। সেই অপরাধের শাস্তি দিতে মহিলার চুলের মুঠি ধরে বিবস্ত্র করে নৃশংস অত্যাচার করা হল তাঁর উপর। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল (TMC thrashed Muslim woman for supporting BJP)। ঘটনা খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি।

ঘটনাটি ঘটেছে গত বুধবার কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙায়। নির্যাতিতার বাবা জানিয়েছেন, “আমার মেয়ে বিজেপির মহিলা মোর্চার কর্মী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ওকে হুমকি দিচ্ছিল তৃণমূলের নেতা – কর্মীরা। বুধবার কাজ থেকে ফিরছিল মেয়ে। রাস্তায় কয়েকজন মহিলা তৃণমূল কর্মী ওকে ঘিরে ধরে (TMC thrashed Muslim woman for supporting BJP)। এর পর ওকে বলে, মুসলমান হয়ে বিজেপি করিস, তোর এত সাহস”।

তিনি আরও বলেন, “এরপর ওকে চুলের মুঠি ধরে মারতে মারতে প্রায় ১ কিলোমিটার পথ নিয়ে যায়। রামঠেঙা বাজারের কাছে গিয়ে মেয়ের পরনের পোশাক খুলে ফেলে ওই মহিলা তৃণমূল কর্মীরা। পোশাক ফেলে দেওয়া হয় পাশে নদীর জলে। এর পর বিবস্ত্র অবস্থায় ওকে নৃশংস মারধর করে ওই মহিলারা (TMC thrashed Muslim woman for supporting BJP)। পাশবিক নির্যাতনের জেরে মেয়ে জ্ঞান হারায়”।

নির্যাতিতার বাবা জানাচ্ছেন, “খবর পেয়ে আমরা গিয়ে ওকে উদ্ধার করে প্রথমে ঘোকসাডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন। এর পর আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন”।

এই ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন (TMC thrashed Muslim woman for supporting BJP)। সেই কমিটিতে রয়েছেন- অগ্নিমিত্রা পল, ফাল্গুণী পাত্র, শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, শশী অগ্নিহোত্রী, মাফুজা খাতুন ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। জানা গিয়েছে, আজ, শনিবার তারা কোচবিহারে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। এই ঘটনার প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্নায় বসার অনুমতি চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছে বিজেপি, এমনটাই খবর (TMC thrashed Muslim woman for supporting BJP)। এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

RELATED Articles