দুর্নীতিই দুর্নীতি! সরকারি মেডিক্যাল কলেজে আসন পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকার প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত

Police arrested one in fraud case of admission in medical college: এই মুহূর্তে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে চলছে তুমুল বিতর্ক। এরই মধ্যে এবার রাজ্যেও মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে সামনে এল দুর্নীতির ঘটনা। রাজ্যে এমনিতেই দুর্নীতির কোনও অন্ত নেই। এবার নতুন সংযোজন, মোটা অঙ্কের টাকা নিয়ে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি (Police arrested one in fraud case of admission in medical college)

খাস কলকাতার এক কোচিং সেন্টারের প্রধানের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ। অভিযুক্তের নাম সৌরীশ ঘোষ। শহরে একটি প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে তার। অভিযোগ, এক ব্যক্তির মেয়েকে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি (Police arrested one in fraud case of admission in medical college)

জানা গিয়েছে, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে মেয়েকে ভর্তি করে দেবেন বলে এক ব্যক্তিকে টোপ দিয়েছিলেন সৌরীশ ঘোষ নামের ওই কোচিং সেন্টার প্রধান (Police arrested one in fraud case of admission in medical college)। তার সেই সেন্টারের বেশ নামডাক রয়েছে। জানা গিয়েছে, প্রথমে ওই ব্যক্তি সৌরিশ ঘোষ নামে ওই প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১১ লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে নগদে আরও ৫ লাখ টাকা দিয়েছিলেন।

ওই ব্যক্তির বিশ্বাস অর্জনের জন্য তাঁকে কিছু ভুয়ো নথিপত্রও পাঠিয়েছিলেন অভিযুক্ত, এমনটাও জানানো হয়েছে। সেই নথিতে দেখানো হয়েছিল, রাজ্যের এক সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য তালিকভুক্ত হয়েছে ওই ব্যক্তির মেয়ের নাম (Police arrested one in fraud case of admission in medical college)

তবে পরে ওই ব্যক্তি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। শেক্সপীয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের প্রেক্ষিতেই সৌরীশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। গতকাল, মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই চক্রে তিনি কীভাবে জড়ালেন বা তার সঙ্গে অন্য কেউ জড়িত কী না, তা খতিয়ে দেখছে পুলিশ (Police arrested one in fraud case of admission in medical college)।  

RELATED Articles