বাজারের ব্যাগের মধ্যে একরত্তি শিশুকে ঢুকিয়ে চলন্ত ট্রেনে উঠলেন মহিলা, শিশুপাচারকারী সন্দেহে মহিলাকে গণপিটুনি যাত্রীদের

Woman has been accused in child trafficking: বিগত বেশ কয়েকদিন ধরেই ছেলেধরা নিয়ে বেশ গুজব রটছে রাজ্যে। নানান প্রান্ত থেকে উঠে আসছে ছেলেধরা নিয়ে নানান ঘটনা। এমন ঘটনার মাঝেই এবার ঘটল আরও এক ঘটনা। বাজারের ব্যাগের মধ্যে মিলল এক শিশু। এক মহিলা ব্যাগের মধ্যে একরত্তিকে ঢুকিয়ে উঠলেন ট্রেনে (Woman has been accused in child trafficking)। ট্রেনের মধ্যেই গণপিটুনি মহিলাকে।

ঘটনাটি ঘটেছে আজ, বুধবার বিরাটি স্টেশনে। জানা গিয়েছে, এদিন দত্তপুকুর থেকে শিয়ালদহগামী  লোকাল ট্রেনের মহিলা কামরায় ওঠেন এক মহিলা। তার হাতে একটা বাজারের ব্যাগ ছিল। প্রথমে সব ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পর সন্দেহ হয় বাকি যাত্রীদের। তারা দেখেন ব্যাগের ভিতর কিছু নড়াচড়া করছে। কয়েকজন মহিলা এই নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলাকে (Woman has been accused in child trafficking)

প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাগ দেখাতে রাজি হন তিনি। আর সেই ব্যাগ খুলতেই বাকিদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। তারা দেখেন, ব্যাগের মধ্যে রয়েছে একরত্তি এক ৭-৮ মাসের শিশু। এরপরই ওই মহিলাকে ট্রেনের মধ্যেই মারধর করেন যাত্রীরা, এমনটাই অভিযোগ (Woman has been accused in child trafficking)। মহিলা কামরায় তুমুল উত্তেজনা ছড়ায়।

এরপর ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে সেখানে পৌঁছয় জিআরপি। পৌঁছয় নিমতা থানার পুলিশ আধিকারিকরা। ওই মহিলা দাবী করেন, ওই শিশুটি নাকি তাঁরই। যদিও তাঁর কথা মানতে চান নি কেউই। ওই মহিলাকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে (Woman has been accused in child trafficking)। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বলে রাখি, বেশ কিছুদিন ধরেই উত্তর ২৪ পরগণার বারাসাত, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা এমন নানান জায়গা থেকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ঘটল এক ঘটনা যা ফের উত্তেজনা তৈরি করল নতুন করে (Woman has been accused in child trafficking)। ওই শিশুটি আদতে ওই মহিলার ছিল কী না বা কেনই বা শিশুটিকে তিনি ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছিলেন, সেই সদুত্তর এখনও মেলেনি।

আরও অন্যান্য খবর