BREAKING: হাওড়া যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ, দ্বিতীয় হুগলী সেতু থেকে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি

অনেক অশান্তির পর রাজারহাটের বাড়ি থেকে হাওড়ার পাঁচলায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। পাঁচলা হাওয়ার পথে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ।

গত দু’দিন ধরে হাওড়ায় যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফে সুকান্ত মজুমদারকে বারবার বারণ করা হয়েছিল যাতে তিনি ১৪৪ ধারা জারি করা জায়গায় না যান। সুকান্ত মজুমদার বলেন যে তিনি কোথায় যাবেন, তা তাঁকে মুচলেকা দিয়ে জানাতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে রাজি হন নি।

হাওড়ার যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছে, সেই এলাকা পরিদর্শনে যেতে চেয়েছিলেন সুকান্ত। এই নিয়ে অশান্তির জেরে দীর্ঘক্ষণ রাজারহাটের বাড়িতেই বসে থাকেন তিনি। তবে শেষ পর্যন্ত পাঁচলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সুকান্ত।

সেই সময় বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমন পরিস্থিতিতে রাস্তাতেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দুপুর ২টো নাগাদ তিনি পাঁচলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজার কাছে পৌঁছতেই তাঁকে আটক করে পুলিশ।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেনব, “আমাদের সাধারণ কর্মীদের উপরে অত্য়াচার হচ্ছে। আমাকে আটকে দেওয়া হয়েছে। আমাদের একজনের হাত ভেঙে গিয়েছে। পুলিস বর্বর হয়ে গিয়েছে। এই ক্ষমতাটা যদি  আগে দেখাতে পারত তাহলে বাংলার এই অবস্থা হতো না। এখন বাংলার শোচনীয় অবস্থা। বাংলার মানুষ এখন তাদের জীবন-জীবিকা কীভাবে রক্ষা করবে সেই চিন্তায় ব্যস্ত”।

RELATED Articles

Leave a Comment