অমানবিক মানুষ! ৬ ছানাকে থেঁতলে মেরে দিল এলাকাবাসী, কেঁদে চলেছে অবলা মা কুকুর

কিছুদিন আগেই পৃথিবীর আলো দেখেছিল তারা। ঠিকভাবে হয়ত হাঁটতেও শেখেনি। কিন্তু জন্মের কিছুদিনের মধ্যে উন্নত প্রজাতির প্রাণী মানুষের হাতে বলি হতে হল তাদের। পরিবেশকে চেনাজানার আগেই নৃশংসভাবে হত্যা করা ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে।

৬ কুকুরছানাকে থেঁতলে মেরে ফেলা হল বলে অভিযোগ উঠেছে ফের রাজ্যে। এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। প্রবল ক্ষোভ দেখিয়েছেন তারা। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোথায় ঘটেছে এই ঘটনা?

এমন নির্মম ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুর কৃষক বাজার এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় একটি কুকুর মা ৬টি কুকুরছানার জন্ম দিয়েছিল কিছুদিন আগে। সেই কুকুরছানাগুলোকেই কেউ বা কারা নৃশংসভাবে থেঁতলে মেরে ফেলেছে। এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ এলাকাবাসী ও কৃষক বাজারের ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, ওই এলাকায় নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বেড়েছে। তারাই কুকুরছানাগুলিকে এমন নির্মমভাবে মেরে ফেলেছে বলে দাবী এলাকাবাসীদের। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক চা বিক্রেতা ও একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

কী জানাচ্ছেন এলাকার ব্যবসায়ী?

ওই বাজারের এক ব্যবসায়ী জানাচ্ছেন, “এই বাজারে বেশ কয়েক জন কুকুর দেখাল। আমি ওদের রোজ খেতে দিই। আমি এলেই ওরা ঘিরে ধরে। এ দিন বাজারে এসে আমি খেতে দিলে দেখি, কালো কুকুরটা কিছুতেই বিস্কুট খাচ্ছে না। কাঁদছে। এর পর আমাকে মুখে করে একটা মরা বাচ্চাকে এনে দেখায়। এর পর গিয়ে দেখি ওর আরও পাঁচটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। এর পর আমি শান্তিনিকেতন থানায় খবর দিই। মানুষ কী করে যে এত নির্মম হয় আমি ভেবে পাই না”।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সম্প্রতি এক পথকুকুর ১৫টি ছানার জন্ম দেয়। গত শনিবার সন্ধ্যা পর্যন্তও ঠিক ছিল তারা। অভিযোগ, রাতের দিকে একের পর এক কুকুরছানার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি চারটি কুকুরছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসীরা। 

RELATED Articles