চলতি বছরের জুলাই মাসেই লঞ্চ হয়েছে Asus ROG Phone 6 এবং 6 Pro ফোন। এবার এই ফোন দারুণ ছাড় দিচ্ছে Asus। এই ফোন কেনার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনে।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
- Asus ROG Phone 6-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে।
- এই ফোন 165Hz রিফ্রেশ রেট সহ আসে।
- এই ফোনে 30W হাইপারচার্জ অ্যাডাপ্টার দেওয়া হয়েছে।
- এও ফোনে রয়েছে HDR10+ ও ১,২৯৯ Nits পিক ব্রাইটনেস।
- ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে এই ফোনে। রয়েছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
- ROG ফোন 6 ফোনে রয়েছে আরজিবি লাইট।
- যারা যদি গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটি একেবারে উপযুক্ত।
কত দাম এই ফোনের?
Asus ROG Phone 6-এর ১২ জিবি+ ২৫৬ জিবি র্যাম এবং স্টোরেজের আসল দাম ৭১,৯৯৯ টাকা। যখন প্রথমে এই ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছিল, তখন এমনই ছিল এই ফোনের দাম। এবার এই ফোনে ২৪ হাজার টাকার বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে ৪৭,৯৯৯ টাকা। অনলাইন ও অফলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এটি আসুস ই-স্টোর থেকে অনলাইনেও অর্ডার করা যাবে।
এই ফোনে ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশন পাবেন গ্রাহকরা। কেউ যদি একেবারে পুরো টাকা দিয়ে ফোনটি না কিনতে চান, তাহলে প্রতি মাসে ৩,৯৯৯ টাকা ইএমআই দিয়ে কিনতে পারেন Asus ROG Phone 6 ফোনটি।






