ধরা পড়লে শাস্তি থেকে বাঁচার জন্য দিতেন স’ঙ্গ’মের প্রস্তাব, পুলিশের জালে আটক দুই তরুণী চোর

গত সোমবার রাতে বেশ সন্দেহবশতই দুই তরুণীকে আটক করে সোনারপুর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে এল নানান চাঞ্চল্যকর তথ্য। ওই দুই তরুণীর থেকে বিপুল পরিমাণের চোরাই সামগ্রী উদ্ধার হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে সোনারপুর এলাকায় ওই দুই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের পেট্রোলিং ভ্যান আটক করে তাদের,। তাদের কাছ থেকে পাওয়া যায় দুটি বড় আকারের বস্তা।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ওই দুই তরুণী আসলে চোর। দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা তারা। নরেন্দ্রপুর, বারুইপুর, সোনারপুর-সহ নানান এলাকার অনেক বাড়িতেই ওই দুই তরুণী চুড়ি করেছে বলে অভিযোগ।

দুই তরুণীর কাছে যে বড় আকারের বস্তা মিলেছে তাতে বৈদ্যুতিন সামগ্রী, অলঙ্কার, বাসনপত্র-সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ওই দুই তরুণী বিস্তীর্ণ এলাকার বিভিন্ন বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি করেছিল। তাদের কাছে মিলেছে গর্ভনিরোধের প্যাকেটও। তা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।

জানা গিয়েছে, দুই তরুণী জেরায় স্বীকার করেছেন যে কোথাও চুড়ি করতে গিয়ে ধরা পড়ে গেলে তারা স’ঙ্গ’মে’র প্রস্তাব দিতেন। এর জেরে শাস্তি থেকে রেহাই পেতেন তারা। বিপদ থেকে বাঁচতেই তাই সঙ্গে গর্ভনিরোধকের প্যাকেট রাখতেন তারা, এমনটাই জানিয়েছেন দুই তরুণী।

পুলিশ সূত্রের খবর, অন্ধকার নামলেই নিজেদের কাজে বেরিয়ে পড়তেন দুই তরুণী। কোনও পাড়ায় ঢুকতেন কাগজ কুড়োবার নাম করে। এরপর গোটা এলাকার সব বাড়িতে চালাতেন নজরদারি। কোনও বাড়িতে আলো না জ্বলতে দেখলেই ঢুকে পড়তেন সেই বাড়িতে। তালা ভেঙে বাড়িতে ঢুকে দামি জিনিসপত্র চুরি করতেন তারা। তাদের কাছ থেকে তালা ভাঙার যন্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর।

আরও অন্যান্য খবর