মেট্রো স্টেশনের ভিতরে আন্দোলনকারীকে মেঝেতে ফেলে হকি স্টিক দিয়ে বেধড়ক মার পুলিশের, ‘গুণ্ডাগিরি চলছে’, ভিডিও দেখিয়ে দাবী বিজেপি নেতার

গতকাল, মঙ্গলবার আর জি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। এই মিছিলে তুমুল অশান্তির সৃষ্টি হয়। মিছিলের উপর জলকামান ছোঁড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। চলে লাঠিচার্জও। পাল্টা পুলিশকেও আক্রমণ করা হয়। এবার সামনে এল এমন এক ভিডিও যা পুলিশকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

গতকাল নবান্ন অভিযানের জন্য কলকাতা মেট্রোর অনেক স্টেশনেই জমায়েত হয়েছিল। কলকাতা পুলিশ নানান দলে ভাগ হয়ে সেই জমায়েত সরিয়ে দেয়। এরই মধ্যে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ এক আন্দোলনকারীকে হকি স্টিক দিয়ে বেধড়ক মারছে। এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি।

ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবককে হকি স্টিক দিয়ে মারছে দুই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, এই যুবকের নাম বাপি প্রামাণিক। বিজেপির যুব মোর্চার নদিয়া উত্তরের সাধারণ সম্পাদক তিনি। নদিয়ার কালীগঞ্জে জেলা পরিষদ আসনে লড়েছিলেন এই বাপি প্রামাণিক। তাঁকে পুলিশের মারধরের ভিডিও শেয়ার করে কৌস্তভ বাগচি লিখেছেন, “গুন্ডাগিরি করছে কলকাতা পুলিশ। আইনশৃঙ্খলা ভঙ্গের চূড়ান্ত উদাহরণ”।

https://twitter.com/koustavcp/status/1828448145250136215?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1828448145250136215%7Ctwgr%5E94200936f3848d898e0b44c799e9aaa31b8803ed%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fkolkata%2Fbjp-posted-video-of-police-in-kolkata-metro%2Ftid%2F136056

জানা গিয়েছে, ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রশ্ন উঠছে, মেট্রো রেল কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে সেখানে কলকাতা পুলিশ ঢুকে এভাবে মারধর করল কীভাবে। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ অস্বস্তি বেড়েছে কলকাতা পুলিশের মধ্যে।

আরও পড়ুনঃ বড় জয় বিজেপির! বন্‌ধের বিরোধিতায় দায়ের করা মামলা খারিজ করল হাইকোর্ট, আইনজীবীকে ৫০ হাজার টাকার জরিমানা

গতকাল নবান্নের অভিযানকে আগেই বেআইনি বলে দাগা হয়েছিল পুলিশের তরফে। এই অভিযান নিয়ে কলকাতা পুলিশের দাবী, বাংলায় দুষ্কৃতী তাণ্ডব হয়েছে প্রতিবাদের নামে। এই মিছিল থেকে ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি দেখে বাকিদেরও চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়ে ‘সন্ধান চাই’ বলে পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। আর এরই মধ্যে সামনে এল এমন এক ভিডিও।

আরও অন্যান্য খবর