Memes on Mamata Banerjee: কোনও ব্যক্তিকে নিয়ে মিম বানানো বা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা, এসব যেন এখন জলভাত হয়ে গিয়েছে। আর সেই ব্যক্তি যদি কোনও সেলিব্রিটি বা পাবলিক ফিগার হন, তাহলে তো কথাই নেই। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও নানান মিম তৈরি হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বানানো মিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Memes on Mamata Banerjee)।
এই মিম নিয়ে এক টুইটের জবাবে কলকাতা পুলিশ বলেছে, “আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি অবিলম্বে আপনার নাম আর বাড়ির ঠিকানা জানান। যদি আপনি তথ্য় না জানান তবে ৪২ সিআরপিসিতে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে” (Memes on Mamata Banerjee)।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বানানো কার্টুন বা মিমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ (Memes on Mamata Banerjee)। ২০১২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের কথা কেউ ভুলে যান নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন ফরওয়ার্ড করেছিলেন তিনি। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
আবার ২০১৯ সালে এক বিজেপি যুব নেতাকে গ্রেফতার করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার জন্য। ২০২২ সালেও মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানিয়েছিলেন নদিয়ার এক ইউটিউবার (Memes on Mamata Banerjee)। সেই সময়ও গ্রেফতার করা হয়েছিল ওই যুবককে। এমন সব ঘটনায় তোলপাড় রাজ্য। তবে প্রশ্ন উঠছে, কেন এভাবে সাধারণ মানুষের মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে চলছে লোকসভা নির্বাচন। লোকসভা ভোটে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া। কোনও কিছু ঘটলেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। আর এই নিয়ে আলোচনাও কম হচ্ছে না। তবে এই সব কিছু নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিম বানানোর জেরে এবার সেই ব্যক্তিদের পরিচয়পত্র সামনে আনার নির্দেশ দিল পুলিশ (Memes on Mamata Banerjee)। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।





