Teacher physically harassed minor student: স্যর নাকি দিদিকে একটা ফাঁকা ক্লাসরুমে ডেকেছিল। ছোটো মেয়ের থেকে একথা শোনার পরই ৯ বছরের নাবালিকার মা-বাবার বুঝতে অসুবিধা রইল না যে আসলে কী ঘটনা ঘটেছে তাদের বড় মেয়ের সঙ্গে। ভয়ঙ্কর অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকাকে যৌন হেনস্থা করার প্রতিবাদে গর্জে উঠলেন এলাকাবাসী (Teacher physically harassed minor student)।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন স্কুল শিক্ষক, এমন ঘটনার নজির কম নয়। আর এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতেই থাকছে আকছার। এবার এই ধরণের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকার এক আবাসিক বেসরকারি স্কুলে (Teacher physically harassed minor student)। জানা গিয়েছে, ওই স্কুলের এক ৯ বছরের নাবালিকা ছাত্রী স্কুল থেকে ফিরেই গুম হয়ে ছিল। শারীরিক ভঙ্গিমাতেই কিছু লক্ষ্য করেছিলেন মা-বাব। কিন্তু মেয়েকে জিজ্ঞাসা করে কোনও উত্তর পান নি।
এরপরই আসল কথা জানায় ওই নাবালিকার বোন। মা-বাবাকে সে বলে, স্কুলের স্যর নাকি দিদিকে ফাঁকা ক্লাসরুমে ডেকেছিল। এরপরই মা-বাবার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টি। অভিযোগ, স্কুলের এক শিক্ষক ওই নাবালিকাকে ফাঁকা ক্লাসরুমে ডেকে যৌ’ন হেনস্থা করেছেন (Teacher physically harassed minor student)। প্রথমে ছাত্রীটি ভয়ে মুখ খুলতে পারে নি। তবে পরে বোনকে সব জানায়। আর তার বোন মা-বাবাকে বলে ঘটনাটি।
এই ঘটনার কথা জানাজানি হয় এলাকায় (Teacher physically harassed minor student)। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্তের শাস্তির দাবীতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান নাবালিকার পরিবার ও এলাকাবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ওই এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পুলিশের উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় নন্দকুমার থানার ওসি অমিত দেব জানান, নাবালিকা ও অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন বলে জানান তিনি। অভিযুক্তকে আটক করে জেরা করা হচ্ছে (Teacher physically harassed minor student)। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি স্কুল কর্তৃপক্ষ।





