চতুর্থ দফা নির্বাচনের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার যুবকের। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তারা। আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার পর থেকেই ক্ষোভে উত্তাল বাংলা। দ্বিগুণ উত্তপ্ত রাজনীতি।
আরও পড়ুন-
নিরপেক্ষতার নজির, রাহুল-দিলীপকেও কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন!
ওই ঘটনায় নির্বাচন কমিশন জানায় ৩০০-৪০০ জন ঘিরে ধরায় আত্মরক্ষার স্বার্থে বাহিনীকে গুলি চালাতে হয়। এই ঘটনার পর থেকে রাজনৈতিক চাপানউতোর উঠেছে তুঙ্গে। তবে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ সাফ জানিয়ে দিয়েছেন, জওয়ানরা আক্রান্ত হলে গুলি চলবেই।
তাঁর এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, গুলি চালানোর ঘটনা নিয়ে রাজনীতির ময়দানের জল যতই ঘোলা হোক না কেন, কমিশনে নিজের সিদ্ধান্তে অনড় থাকছে। তবে কমিশন সূত্রে খবর, শীতলকুচির ঘটনায় সিআইএসএফ-র পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। সূত্রের খবর, কেন গুলি চালানো হল, কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর গুলি এবং তাতে চার গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তবে তিনি আবারও সাফ করে দিয়েছেন যে আত্মরক্ষার জন্য প্রয়োজনে আবারও গুলি চালানো হবে।
“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!