WB Election 2021: ফের আক্রান্ত বিজেপি! মিঁনখায় গেরুয়া শিবিরের মিছিলে হামলা, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

বঙ্গ বিধানসভা নির্বাচনে রোজ‌ই বিজেপির সভা মিছিলের ওপর তৃণমূলের হামলার অভিযোগ উঠছে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি প্রার্থীরা। এদিন মিনাখাঁয় বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বিজেপি প্রার্থীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিন থেকে চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
সূত্রের খবর, দোকানেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে মিনাখাঁ থানার পুলিশ।

RELATED Articles