ছিঃ ছিঃ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে রূপান্তরকামীদের ডাকা মিছিলে বাধা পুলিশের, কেন এভাবে আটকাচ্ছে পুলিশ? কীসের এত ভয়?

আর জি কর কাণ্ডে কার্যত জ্বলছে বাংলা-সহ গোটা দেশ। বিদেশের মাটিতে এই ঘটনার আঁচ পড়েছে। দিকে দিয়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। সাধারণ মানুষ নেমে এসেছেন রাস্তায়। আন্দোলনে নেমেছেন সকলে। সকলের দাবী একটাই, আসল দোষীর শাস্তি চাই। কিন্তু এই আন্দোলনে এবার বাধা হয়ে দাঁড়াল পুলিশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রূপান্তরকামীদের ডাকা মিছিলে বাধা পুলিশের।

আজ, শনিবার কলেজ স্কোয়ার থেকে আর জি কর পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল রূপান্তরকামীদের তরফে। সেই মিছিলে অংশ নেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরাও। কিন্তু সেই মিছিলে বাধা দেয় পুলিশ। বলা হয় যে আর জি কর নয়, শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে হবে। আর জি কর পর্যন্ত যাওয়া যাবে না।

কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়, আর জি কর পর্যন্ত যাওয়ার অনুমতি নেওয়া হয়নি মিছিলের জন্য। সেই কারণে তাদের আটকানো হচ্ছে। এদিকে, মিছিলের নেতৃত্বদের কথায়, তাদের কাছে অনুমতি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়ায় তুমুল বচসা। শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতিও। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন রূপান্তরকামী সমাজ থেকে শুরু করে নানান মহলের মানুষ। তাদের কথায়, কীসের এত ভয় পুলিশের? কেন মানুষের এমন আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে? আর জি করের ঘটনা নিয়ে কী লুকোতে চাইছে পুলিশ?

মিছিলে অংশগ্রহণকারীদের দাবী, পুলিশের মানুষকে কোথায় কোথায় আটকাবে? আজ কলেজ স্কোয়ারে আটকালে এরপর এক এক করে দমদম, সল্টলেক, এয়ারপোর্ট, যাদবপুর সব জায়গায় মিছিল, আন্দোলন হবে। সব জায়গায় কী মানুষকে আটকানো সম্ভব? তাদের আরও দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে মিছিলে সামিল হন। তাদের কথায়, মুখ্যমন্ত্রীও তো চান দোষীর ফাঁসি হোক, তাহলে তিনি কেন মিছিলে পা মেলাবেন না সাধারণ মানুষের সঙ্গে? প্রশ্ন আমজনতার।

RELATED Articles