নন্দীগ্রামে নগেন্দ্র নাথ ত্রিপাঠী’র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলার ভিডিও ভাইরাল হয়েছিল মুহূর্তেই। সোজা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন খাকি পড়ে দাগ তিনি নেবেন না। সেদিন রণক্ষেত্র নন্দীগ্রামের বয়াল বুথের মধ্যে সকলের নজর কেড়েছিলেন এই আইপিএস অফিসার।
এবার ষষ্ঠ দফা নির্বাচনের আগে বীরভূমের মতো স্পর্শকাতর এলাকাতে নির্বাচন কমিশন যে তাঁর ওপর আস্থা রেখেছে, তা ফের প্রমাণিত হল। বীরভূমের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হল নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে।
আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল
উল্লেখ্য, ষষ্ঠ দফা ভোটের মুখে ফের রদবদল হল পুলিশের। বদলি করা হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার (SP) ও আসানসোলের সিপিকে (CP)। আরও জানা যাচ্ছে, বীরভূমের এসপি ও বোলপুরের এসডিপিওকেও সরিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের যে কোনও কাজের সঙ্গেই তাঁরা আর যুক্ত হতে পারবেন না, জারি করা হল নির্দেশিকাও।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে পুলিশ সুপার পদে দায়িত্ব নেন অজিত কুমার সিং।
আরও পড়ুন- ফের লকডাউন? অমিত শাহ্’র উত্তরে বাড়ল জল্পনা
তৃতীয় দফা ভোটের আগেও ফের পুলিশে রদবদল হয়েছিল।





