‘ধন্যি মেয়ে’ ধারাবাহিক দিয়ে রনিতা দাসের ঞ্জের অভিনয় জীবনে যাত্রা শুরু। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের খুব কাছে চলে আসেন রনিতা। মন জয় করে নেন সকলের। এই ধারাবাহিকেরই অন্যতম প্রধান চরিত্রে ছিলেন সৌপ্তিক চক্রবর্তী। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। দীর্ঘ বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। শোনা যাচ্ছে, খুব শিগগিরি বিয়ে করতে চলেছেন এই জুটি।
শুধু ‘ধন্যি মেয়ে’ নয়, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে বাহা চরিত্রের মাধ্যমেও খুব জনপ্রিয়তা পান রনিতা। কিন্তু একটা সময় এই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হন তিনি। পরিচালকের মতে, রনিতার প্রচুর বায়নাক্কার জন্য তাঁকে এই ধারাবাহিক থেকে সরানো হয়। কিন্তু, রনিতার কথায়, তাঁর ঞ্জের শারীরিক অসুস্থতার জন্য তিনি সরে আসেন।
আরও পড়ুন- দিব্যজ্যোতির জীবনে প্রেমের পথে বড় বাধা তাঁর মা, নিজেই জানালেন অভিনেতা
রনিতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানা সময় নিজের জীবনের নানান মুহূর্ত শেয়ার করেন তিনি। সম্প্রতি, রনিতা জানালেন তিনি দিদিমা হয়েছেন, তাও আবার পাঁচ পাঁচটি নাতি-নাতনি। কিন্তু এই অল্প বয়সে দিদিমা কী করে হলেন রনিতা? ঘাবড়ে যাচ্ছেন? আসলে, রনিতার পোষ্য রোজি। সেই পাঁচ সন্তানের জন্ম দিয়েছে। রোজিকে নিজের মেয়েই ভাবেন রনিতা। তাই তার সন্তান মানে রনিতার নাতি-নাতনি।
View this post on Instagram
নববর্ষের দিন পাঁচ সন্তানের জন্ম দেয় রোজি। এরপর অন্য এক পোষ্য রায়ানের সঙ্গে রোজির বিয়েও দেন তিনি। আসলে রায়ানই এই সন্তানের বাবা। বেশ ধূমধাম করে মেয়েকে আইবুড়োভাত খাওয়ানো থেকে শুরু করে বিয়ে, সাধ, সমস্ত অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী। সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন রনিতা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।





