Possibility of Flood in South Bengal as DVC Again Released Water: ধীরে ধীরে নিম্নচাপ সরছে। এর ফলে বৃষ্টির পরিমাণও কমছে। কিন্তু তা বলে বন্যার পরিস্থিতি কিন্তু রয়েই গিয়েছে। গতকাল, শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন যে রাজ্যকে না জানিয়েই ডিভিসির জল ছাড়া হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। কিন্তু সেই আপত্তি শোনা হল না। ফের জল ছাড়ছে ডিভিসি (Possibility of Flood in South Bengal as DVC Again Released Water)।
এমনিতেই গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হয়েছে তাতে সব নদীর জলস্তর বেড়েছে। এর উপর আবার গত দু’দিন ধরে ডিভিসি জল ছাড়ার ফলে নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি (Possibility of Flood in South Bengal as DVC Again Released Water)। ইতিমধ্যেই অনেক লাকা জলে ডুবেছে। আর এবার নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ এলাধিক এলাকায়।
জানা গিয়েছে, আজ, রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কোনও সতর্কবার্তা নেই। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
আর এসবের মধ্যেই আজ, রবিবার নতুন জ্রে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে, এমনটাই খবর। আর এর ফলে দক্ষিণবঙ্গ বানভাসি হওয়ার আশঙ্কা। সূত্রের খবর, আজ, রবিবার সকালে মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে (Possibility of Flood in South Bengal as DVC Again Released Water)। আবার এদিন সকাল ৬টা পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে নতুন করে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই দুই জলাধারের জলই দামোদরের দুর্গাপুর ব্যারেজে জমা হয়। ফলে সেখান থেকে যদি আবার জল না ছাড়া হয়, তাহলে ব্যারেজের চাপ বেড়ে যাবে।
সূত্রের খবর, আজ, রবিবার সকাল ৯টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ৯২ হাজার ৬৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল ছাড়ার পরিমাণও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর উপর যদি ফের বৃষ্টি হয়, তাহলে গোটা দক্ষিণবঙ্গেই বন্যার আশঙ্কা রয়েছে (Possibility of Flood in South Bengal as DVC Again Released Water)।





