তৃণমূলের রাস্তায় হেঁটে তারকা পূর্ণ হতে চলেছে বিজেপির প্রার্থী তালিকাও! যশ, শ্রাবন্তীর সঙ্গে বৈশাখীও হতে পারেন প্রার্থী

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে। ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল। তুলনায় বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি। মাত্র দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। বাকি এখন‌ও ছয় দফা। মোটের উপর আজ‌ই প্রকাশিত হতে পারে বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা।

সেইসঙ্গে জানা যাচ্ছে তৃণমূলের মতো গেরুয়া শিবিরের‌ও প্রার্থী তালিকা হতে চলেছে তারকা বেষ্টিত। চমকের মধ্যে থাকতে পারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তদের মতো তারকারা।

আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

নাম থাকার সম্ভাবনা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের‌ও। যদিও বৈশাখীকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছিল সঙ্ঘ।

আজ, শনিবার বিকেলেই দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই প্রথম তিন দফা সহ মোট ১২০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা৷ পাশাপাশি আলোচনা হবে চতুর্থ, পঞ্চম দফার প্রার্থী তালিকা নিয়েও৷

আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

সূত্রের খবর, বিজেপি-র প্রার্থী তালিকায় তৃণমূল থেকে আসা অধিকাংশ নেতাকেই তাঁদের পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে৷ তবে শোভন চট্টোপাধ্যায়কে সম্ভবত বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে৷ এর আগে বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভন৷ এবার সেই কেন্দ্র থেকেই শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷

এর পাশাপাশি ডোমজুড় থেকে প্রার্থী করা হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হতে পারেন পাণ্ডবেশ্বর থেকে, প্রবীর ঘোষাল থাকতে পারেন উত্তরপাড়া কেন্দ্রেই৷ তারকাদের মধ্যে রুদ্রনীল ঘোষ দাঁড়াতে পারেন শিবপুর কেন্দ্র থেকে৷ গতকাল বিজেপি-তে যোগ দেওয়া সিপিএম নেতা শংকর ঘোষকে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে৷ প্রার্থী তালিকায় নাম থাকার সম্ভাবনা রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্যদের মতো রাজ্য বিজেপি-র পরিচিত নেতাদের৷

টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকারদের কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ সেই সঙ্গেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা এখনও নিশ্চিত নয়৷

RELATED Articles