ভোটের আগে দলবিরোধী কার্যকলাপ রুখতে বর সিদ্ধান্ত নিল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ১০ প্রভাবশালী নেতালে দল থেকে বহিষ্কৃত করল তৃণমূল নেতৃত্ব। অন্য দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে এই ১০ নেতার বিরুদ্ধে। সেই শাস্তিস্বরূপ তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই ১০ নেতাকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই ১০ নেতা শুভেন্দু অধিকারীর অনুগামী। তারা গোপনে শুভেন্দুর হয়ে কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে। এই কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তীকালেও, অন্যান্য জেলাত নেতা, কর্মীদের উপর নজরদারি চালানহবে বলে জানা গিয়েছে। যদি ফের জানা যায় যে কেউ না কারা এই ধরণের কাজে যুক্ত, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- নির্বাচনের দোরগোড়াতেও ভাঙন অব্যাহত, গেরুয়া শিবিরে যোগ দিলেন খড়গপুরের একঝাঁক তৃণমূল নেতা
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক নিজেদের পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, শুভেন্দু অনুগামীদেরও অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।





