আট বছরের দাদা ছোট ভাইয়ের মৃতদেহ কোলে নিয়ে ফুটপাতে বসে! হাড় হিম করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

রাস্তার ধারে একটা সাদা কাপড়, তার নীচ দিয়ে বাচ্চার একটা নিথর হাত বেরিয়ে আছে। তার উপর মাছি উড়ছে। এরকমই হাড় হিম করা ঘটনা দেখল মধ্যপ্রদেশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।

সেই ভিডিও দেখলে আপনার মনে হতেই পারে কোনও সিনেমার শুটিং চলছে। কিন্তু না, বাস্তবে এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা শহরে। ওইদিন দেখা যায়, একটি আট বছরের বাচ্চার কোলে একটি সাদা রঙের কাপড় জড়িয়ে রয়েছে কিছু একটা। ভালো করে লক্ষ্য করতেই দেখা গেলো একটা বাচ্চার নিথর হাত। তার উপর মাছি উড়ছে।

স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতেই জানা গেল, দাদার কোলে ভাইয়ের মরদেহ! আট বছরের বাচ্চাটি জানায়, তাঁর নাম গুলশন। কিছুক্ষণ আগে তার ভাই হাসপাতালে মারা গেছে। তার বাবা গাড়ির জোগাড় করতে গেছে। হাসপাতালে অ্যাম্বুল্যান্স নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, অম্বার বদফ্রা গ্রামে অসুস্থ হয়ে পড়ে ওই দু বছরের ছোট্ট শিশুটি। গ্রামে চিকিৎসা করা যাবে না। তাই একটি আম্বুল্যান্স জোগাড় করে বাড়ি থেকে ৩০ কিমি দূরে মোরেনা শহরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন। ততক্ষনে অ্যাম্বুল্যান্স চলে যাওয়ায় বাবা বড় ছেলের কাছে ভাইয়ের মৃত দেহ রেখে গাড়ী খুঁজতে গেছেন। শেষমেশ এক পুলিশ অফিসার এগিয়ে আসেন এবং হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুল্যান্স জোগাড় করে দেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles