বিজেপির বিরোধীপক্ষই এবার বিজেপিতে, দক্ষিণ দমদমে তৃণমূলের বড়সড় ভাঙন

প্রার্থী ঘোষণার পর থেকেই ঘাসফুল শিবিরে চলছে বিদ্রোহের যাত্রাপালা। বেশিরভাগ জায়গাতে তারকাদের প্রার্থী করার স্থানীয় তৃণমূল সংগঠনের সদস্যরা জোরদার বিক্ষোভ শুরু করেছেন। দলে একের পর এক ভাঙ্গন ধরাও শুরু হয়েছে। এবার তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্রাত্য বসু গড়েই ধরল বড়োসড়ো ভাঙ্গন। জানা গেল এলাকার অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতার এক ঝাঁক কাউন্সিলরকে নিয়ে বিজেপিতে যাচ্ছেন। জানা যাচ্ছে, দক্ষিণ দমদমের কেটিদা তথা প্রবীর পাল এবার একঝাঁক কাউন্সিলর নিয়ে আজ চলে যাচ্ছেন বিজেপিতে।

আরও পড়ুন – দিলীপ ঘোষ নয়, এই তারকাকে খড়গপুরে প্রার্থী করল বিজেপি!

তাঁরা বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষের হাত থেকে পদ্মপতাকা তুলে নেবেন। দক্ষিণ দমদম এলাকায় প্রবীর পালের বেশ শক্ত সংগঠন রয়েছে। ফলে এই এলাকায় তৃণমূল শিবিরে ভাঙ্গন শাসক দলের কাছে যথেষ্ট চিন্তার কারণ। কিন্তু কী কারণে প্রবীর পাল তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন – যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে?

তবে আরও জানা যাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভার নয়, রাজারহাট গোপালপুর পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর কিন্তু আজ এই কেটি দার হাত ধরেই গেরুয়া শিবিরে নিজেদের নাম লেখাতে চলেছেন। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে কলকাতার এই গুরুত্বপূর্ণ দুই পুরসভাতে যেভাবে শাসক শিবিরের ভাঙ্গন ধরল তাতে এই দুই কেন্দ্রে তৃণমূলের হার একপ্রকার নিশ্চিত বলছেন বিশেষজ্ঞরা।

আরও অন্যান্য খবর