Breaking News: অবশেষে মিলল সমাধান, হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব!

অবশেষে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়ে জট কাটল। চিরস্থায়ী প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে। এর আগের প্রধান বিচারপতিকে নিয়ে অনেক সমস্যা তৈরি হওয়ায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া থমকে ছিল। তবে এবার এই সমস্যার সমাধান হওয়ায় আটকে থাকা মামলাগুলির জলদি সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

এর আগের প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বৃন্দাল। তাকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। বর্তমানে তার স্থলাভিষিক্ত করা হলো প্রকাশ শ্রীবাস্তবকে। তিনি পার্মানেন্টলি প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টে। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।

বিভিন্ন মামলায় আইনজীবীদের সঙ্গে চিফ জাস্টিস রাজেশ বৃন্দালের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন মামলায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও তার বিভিন্ন সময় ঝামেলা বেঁধেছে। অধিকাংশ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেই জন্য এই সিদ্ধান্ত জলদি নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles