Price of Potatoes Hiked Massively: সবজির দাম তো মহার্ঘ্য ছিলই। সবজি কিনতেই যেন ছ্যাঁকা খাচ্ছিল সাধারণ মানুষ। আর এবার আকাশছোঁয়া দাম হল আলুরও। আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরেই বাজারে এখন আলুর দাম আগুন (Price of Potatoes Hiked Massively)। আলুর দাম নিয়ে এই মুহূর্তে কী ভাবছে সরকার, আমজনতার এখন এই একটাই প্রশ্ন।
কত দাম এই মুহূর্তে বাজারে আলুর (Price of Potatoes Hiked Massively)?
জানা গিয়েছে, এখন আলুর দাম বস্তা (৫০কিলো) পিছু গড়ে ১৫০-২০০ টাকা বেড়ে গিয়েছে। এক বস্তা আলুর দাম ১২৫০ থেকে ১৩০০ টাকা। সঙ্গে জমি থেকে আলু হিমঘর ও হিমঘর থেকে মার্কেটে নিয়ে যাওয়ার খরচ বাবদ ৪৫০ টাকা অতিরিক্ত। এক বস্তা আলুর দাম যদি ২০০ টাকাও হয়, তাহলে তার সঙ্গে ৪৫০ টাকা খরচ হবে বাজার পর্যন্ত সেই আলু পৌঁছতে। ফলে এক বস্তা আলুর দাম এখন ১৭০০ টাকার বেশি। কিন্তু তারপরেও মিলছে না পর্যাপ্ত আলু (Price of Potatoes Hiked Massively)।
আর এই আলু না মেলার কারণেই বাজারে দাম বেড়েছে আলুর। শনিবার পর্যন্ত যে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দরে সেই আলুই এখন বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরে। আর চন্দ্রমুখী আলু শনিবার পর্যন্ত বাজারে বিক্রি হয়েছে ৪০ টাকা কেজিতে। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৪৩-৪৫ টাকা কেজিতে (Price of Potatoes Hiked Massively)।
প্রগতিশীল আলু ব্যবসায়ীদের কথায়, পুলিশ আলুর ট্রাক ভিনরাজ্যে যেতে বাধা দেওয়ায় সীমান্তেই দাঁড়িয়ে গাড়ি। সেখানে গাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই তারা ধর্মঘট ডেকেছেন। হিমঘর থেকে বের হচ্ছে না কোনও আলু। ফলে বাজারে আলুর জোগান নেই (Price of Potatoes Hiked Massively)। গতকাল, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে আলি নিয়ে যাতে কোনও ক্রাইসিস না হয়। এরপরই জানা যায়, আজ, বুধবার আলু ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সেই বৈঠকের পর আলু ব্যবসায়ীদের ধর্মঘট ওঠে কী না, এখন সেটাই দেখার!
তবে আলুর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে (Price of Potatoes Hiked Massively)। তিনি ব্যবসায়ীদের বলেছেন, “এই আচরণ বন্ধ করুন। তা না হলে সরকার বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করতে। তখন বিপদে পড়বেন। হয়তো সংগঠনটাই উঠে যাবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আজকের বৈঠকে জট কেটে যাবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এক সদস্যের সঙ্গে আমার নিজের কথা হয়েছে। বোলপুরের বাজারে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। সরকার এই আচরণ বরদাস্ত করবে না। আজকের বৈঠকে জট কেটে গেলে ভিন রাজ্যে আলু রফতানি করতে কেউ নিষেধ করবে না। আবার স্বমহিমায় দেখা যাবে টাস্ক ফোর্সকে”।





