‘দু-দু’বার আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়’, বিধানসভায় নারী নির্যাতন ইস্যু নিয়ে বিক্ষোভের মধ্যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse: নারী নির্যাতন ইস্যু নিয়ে আজ, বুধবার সকাল থেকেই বিধানসভা উত্তপ্ত। বিধানসভায় এই ইস্যু নিয়ে আলোচনা করতে চেয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবী করা হয়েছিল। আর সেই প্রস্তাবকে কেন্দ্র করেই বিধানসভায় শুরু হয় উত্তেজনা। বিজেপি বিধায়করা অধিবেশন ছেঁড়ে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। এরই মাঝে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)

বিধানসভায় কী ঘটেছে (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)?   

আজ, বুধবার বিধানসভায় অধিবেশন শুরুর থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চায় বিজেপি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবী করেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)। তাঁর সেই দাবীর পাল্টা বক্তব্য রেখে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নারী নির্যাতন ঘটনা ঘটলে সবার আগে বাংলা প্রশাসন ব্যবস্থা নেয়। ক্রিমিন্যাল জাস্টিস কেড়ে নেওয়ার চেষ্টা চলছে রাজ্যের হাত থেকে”।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে চলতে থাকে স্লোগান-পাল্টা স্লোগান। বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বাইরে। গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা। সেই সময়ই পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)। 

শুভেন্দু বলেন, “বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, তখন পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। বিজেপি এমএলএ-রা কেন্দ্রীয় বাহিনী পায়। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখার অর্ডার রয়েছে। আমি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলছি, লিখে পাঠাচ্ছি এখনই” (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)

শুভেন্দুর কথায়, “তপন চট্টোপাধ্যায়ের সাহস হয় কীভাবে? নীলাদ্রী দানা, বিশাল লামা-সহ একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সবাই সাক্ষী। তপন চট্টোপাধ্যায় দু’বার, একবার হাউজ়ের ভিতরে করেছেন,  আজকে লবিতে করলেন। আমাকে ফিজিক্যালি টর্চার করার জন্য এগিয়েছেন” (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse)

বিরোধী দলনেতার কথায়, “গেটের ভিতরে যদি আমার কোনও বিধায়কের শারীরিকভাবে ক্ষতি হয়, তার দায় বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে যাবে”।

শুভেন্দুর এই অভিযোগের (Suvendu Adhikari Accused TMC MLA of Physical Abuse) প্রেক্ষিতে তপন চট্টোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারী ভোটের আগে আমার বাড়ির পাঁচশো মিটারের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বলে এসেছেন, আমার মেয়ে নাকি থার্ড ডিভিশনে পাস করেছে। আমার নাকি অবৈধ উপায়ে দুটো ফ্ল্যাট কেনা। আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড করেছে, তাঁর নামে যদি এমন কথা বলেন, কী বলব! আমার মান সম্মানহানি করেন। অনেক লোক ছিল, আমি শারীরিক হেনস্থা করেছে নাকি, দেখে নিন”।

আরও অন্যান্য খবর