ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আসছে প্রাইভেট জেট, কী কী সুবিধা থাকছে তাতে, জেনে নিন

ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবার আসতে চলেছে প্রাইভেট জেট। এই জেটের জন ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার। তবে রাজ্য রাজনীতিতে এই প্রাইভেট জেট নিয়ে আলোচনাও কম হচ্ছে না।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আনা এই প্রাইভেট জেট আনা নিয়ে যে সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে, সেই সংস্থাকে প্রত্যেক মাসে ১০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। এরই সঙ্গে সরকারের শর্ত, এই বিমান যাতে ন্যুনতম ৪৫ ঘণ্টা করে ব্যবহার করা যায়। আসলে, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। এই কারণে বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরি করারও চলছে প্রস্তুতি।

তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই প্রাইভেট জেট কবে আসতে চলেছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা মেলেনি। তবে সূত্রের খবর অনুযায়ী, যে বিমান পরিবহন দফতরের পক্ষ থেকে লিজে নিতে চাওয়া হয়েছে ড্যাসল্ট সংস্থার ফ্যালকন ২০০০ বা সমকক্ষ ধরনের। এই লিজের মেয়াদ হবে ৩ থেকে ৫ বছর। কমপক্ষে ৮ থেকে ১০ জন বসতে পারবেন এই বিমানে। দিনে হোক বা রাতে, ভারতের যে কোনো জায়গায় উড়তে সক্ষম হবে এই বিমান।

আরও পড়ুন- রাজ্যে কী তবে জারি রাষ্ট্রপতি শাসন? বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

তবে এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষও করেছেন। পাল্টা তৃনমূলও তাকে মনে করিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় একইভাবে সরকারের টাকায় প্রাইভেট জেট ব্যবহার করেছেন।

এদিকে, শুভেন্দু প্রাইভেট জেটের টেন্ডারের ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে টুইট করেন, “(স্বষোঘিত) প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ? হেলিকপ্টারের রেঞ্জে সন্তুষ্ট না থাকতে পেরে এ বার ১০ আসনের বিমানের ব্যবস্থা করা হচ্ছে। আসন্ন লোকসভায় দেশজুড়ে অগোছালো প্রচারের জন্য যা সুবিধাজনক হবে? সরকারের খরচে”?

https://twitter.com/SuvenduWB/status/1410128882670313483?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1410128882670313483%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.kolkatajournal.com%2Fpolitics%2Fprivate-jet-for-mamata-bannerjee-6806%2F

এর পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তাঁর কথায়, “ভারতবর্ষে এমন কোনও রাজ্য নেই যারা একটা বা দুটো প্লেন ব্যবহার করে না। অনেক রাজ্য ৫-৬ টা প্লেন আছে। এই সময় বিমান কেনা কোনও বিলাসবহুল বিষয় নয়।” সৌগতর আরও প্রশ্ন, “শুভেন্দু কি জানেন ২০১৪ সালে মোদী যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রচার চালিয়েছিলেন পুরোটাই গুজরাট সরকারের খরচে”?

RELATED Articles