একুশের বিধানসভা নির্বাচনে ২০০ আসন পার করার পণ কার্যত জলে গিয়েছে বিজেপির। কিন্তু তা সত্ত্বেও ভাগ্যের শিকে ছিঁড়তে পারে বিজেপির দুই সাংসদের। মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামনেই রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। এর আগে মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদলের সিদ্ধান্ত নিলেন মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বোচ্চ ৮১ জন সদস্য থাকতে পারে। তবে মোদীর মন্ত্রিসভায় সদস্য সংখ্যা প্রথম থেকেই কম। সদস্য রয়েছেন ৫৩ জন। সুতরাং মন্ত্রিসভা সম্প্রসারণে কোনও বাধা নেই।
আরও পড়ুন- ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আসছে প্রাইভেট জেট, কী কী সুবিধা থাকছে তাতে, জেনে নিন
কিন্তু কারা হতে চলেছেন নতুন সদস্য? সূত্রের খবর অনুযায়ী, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন মোদী। অসমে বিজেপি জিতলেও সর্বানন্দের পরিবর্তে হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। এই কারণে সর্বানন্দকে পুনর্বাসন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। একইভাবে পুনর্বাসন পেতে পারেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও।
বাংলায় বিধানসভা নির্বাচনে হার হলেও বাংলা থেকেও দু’জন হতে জায়গা পেতে পারেন মোদীর মন্ত্রিসভায়। এর আগে লোকসভা ভোটে জেতার পর বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়। এবার আরও দু’জন হতে পারেন প্রতিমন্ত্রী। এই দুই পদের জন্য শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক, দিলঈপ ঘোষের নাম উঠে আসছে।
আরও পড়ুন- রাজ্যে কী তবে জারি রাষ্ট্রপতি শাসন? বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট
আসলে, উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে বেশ চিন্তিত মোদী সরকার। বিরোধী পক্ষের তেমন আস্ফালন নেই ঠিকই কিন্তু সে রাজ্যে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হাথরাসের ঘটনা, করোনার বাড়বাড়ন্ত, করোনা মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার মতো নানান ঘটনায় জর্জরিত হয়েছে যোগী সরকার। এই কারণে এই রাজ্যে ভোটের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল, দুই-ই করতে উদ্যত মোদী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!