রামকৃষ্ণ মিশনের দেড়শো কোটি টাকার জমি বেদখল, চিঠি গেল মমতার কাছে!

Property of Ramkrishna Mission Has been Encroached: এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবার ফের ঘটল এমন ঘটনা। ফের রামকৃষ্ণ মিশনের জমি বেদখলের অভিযোগ উঠল (Property of Ramkrishna Mission Has been Encroached)। ১০ একর জমির একাংশ পুনরুদ্ধার করার চেষ্টা করছে রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে।   

সম্প্রতি শিলিগুড়িতে সেবক রোডে মিশনের সেবক হাউসের একশো কোটির জমি বেদখল নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। এবার ফের শিলিগুড়ির মাটিগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি বেদখলের অভিযোগ উঠল। জানা গিয়েছে, মাটিগাড়ায় ১০ একর জমি ছিল রামকৃষ্ণ মিশনের। এই জমির কিছুটা কেনা আর বাকিটা দানের জমি।

১৯৭৬ সালে এই জমি একাংশে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম সাহুসঙ্গ ছিল। এই জমিতে স্থায়ী ও অস্থায়ী বসবাস শুরু হয় ১৯৯০ সাল থেকে। সরকারি ভবন নির্মাণও শুরু হয়। কিন্তু দু’বছর আগে মিউটেশনের জন্য আবেদন করলেও তা মেলেনি। সম্প্রতি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ জানতে পারে, এরই মাঝে ওই জমির জাল নথির মাধ্যমে খতিয়ান বদলে অন্য কারও নামে জমির মালিকানা চলে গিয়েছে (Property of Ramkrishna Mission Has been Encroached)। 

এবার সেই জমি পুনরুদ্ধারের জন্য সচেষ্ট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। দার্জিলিং জেলাশাসকের কাছেও চিঠি দিয়েছে মিশন কর্তৃপক্ষ। এদিন আবার মিশনের সন্ন্যাসীরা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেন। তাঁরা জানান, আসল জমির দলিল মিশনের কাছে কিন্তু তাও মিউটেশন হচ্ছে না। এদিকে জাল কাগজ দেখিয়ে অন্য কেউ কীভাবে সহজেই নাম বদল করে নিল? জমি বেদখলই বা হয়ে গেল কীভাবে (Property of Ramkrishna Mission Has been Encroached)? এই নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, “অভিযোগ পেয়েছি। কাগজপত্র খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে প্রশাসন”। 

প্রসঙ্গত, সরকারি জমি বেদখল নিয়ে এর আগে অনেকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। এর আগে ১৯ মে শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে মাফিয়াদের বিরুদ্ধে। তা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ না কাটতেই এবার মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল (Property of Ramkrishna Mission Has been Encroached)। 

RELATED Articles