বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে ব্যাপক সৌভাগ্য লাভ করবে ৩ রাশি, আসবে প্রচুর টাকা, জীবনে সবক্ষেত্রে মিলবে সাফল্য

জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, উভয়ের প্রভাবই বিভিন্ন রাশির জাতকদের জীবনে লক্ষ্য করা যায়। চলতি বছরে দু-বার সূর্যগ্রহণ হওয়ার কথা। এর মধ্যে গত এপ্রিল মাসে হয়েছে প্রথম সূর্যগ্রহণ। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে আগামী অক্টোবর মাসে, মহালয়ার দিন অর্থাৎ আগামী ২ অক্টোবর।

জানা গিয়েছে, বেশ দীর্ঘ সময় ধরে চলবে এই গ্রহণ। আশ্বিন অমাবস্যা তিথিতে গ্রহণ শুরু হবে ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিটে। ৬ ঘণ্টা ৪ মিনিট ধরে এই গ্রহণ চলবে। তবে ভারতে সেই সময় রাত থাকায় আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় চাঁদ, বুধ ও কেতু কন্যা রাশিতে থাকবে। সেই সময় শনি বক্রী চলনে থাকবে। এর জেরে ৩ রাশি বিশেষ উপকৃত হবে এই গ্রহণের ফলে।  

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের শুভ ও লাভজনক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের ওপর। এই সময় পনি জীবনে প্রচুর সমৃদ্ধি লাভ করবেন এরা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। এই সময় আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক পরিস্থিতিও আগের থেকে অনেক ভালো হবে এদের।

কর্কট রাশি

সূর্য গ্রহণের বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় প্রচুর অর্থলাভ করার সুযোগ রয়েছে। এই সময় আরাম করে সময়টা কাটাতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন। নতুন চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশি

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের শুভ প্রভাব লক্ষ্য করা যাবে এই রাশির জাতক-জাতিকাদের ওপর। এই সময় নিজের অসম্পূর্ণ কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় নিজের কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন এরা। আর্থিক লাভ করার সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর