ভরদুপুরে নিউটাউনে শুট আউট! এনকাউন্টার এসটিএফের, নিহত পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার

দিনেদপুরে কলকাতার অভিজাত এলাকায় চলল গুলি। তবে শুধু গুলি চলাই নয়, রীতিমতো প্রকাশ্য দিবালোকে চলল এনকাউন্টার। ‌ এমন ঘটনাই ঘটেছে নিউটাউনের অভিজাত আবাসনের কাছে। যার জেরে রীতিমতো উত্তপ্ত সল্টলেক।

কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে নেমেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টারকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।

তার‌ই  পাল্টা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং বুল্লার গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছে আরও এক দুষ্কৃতী।

মূলত, মাদক ব্যবসায় জড়িত পাঞ্জাবের দুষ্কৃতী জয়পালের খোঁজ করতেই তল্লাশি চালায় পুলিশ। এদের কাছে একাধিক অস্ত্র আছে বলে আশঙ্কা ছিল পুলিশের কাছে। আর তাই সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে লড়াইয়ে নামে এসটিএফ। কিন্তু নিউটাউন-এর মতো অভিজাত জায়গায় এই ধরনের ঘটনা কার্যত হতবাক করে দিয়েছে রাজ্যকে।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিনরাজ্যের দুষ্কৃতীরা এখানে ঘাঁটি গেড়েছিল। আগ্নেয়ান্ত্র চোরাচালানে অভিযুক্ত সবাই। আগ্নেয়াস্ত্র–সহ মাদক চোরাচালানের চুক্তি সই করতে এই রাজ্যে এসেছিল তারা। বিহার থেকে বীরভূম হয়ে বাংলায় আগ্নেয়ান্ত্র পাচার হচ্ছিল। কয়েকদিন আগে এই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

আর তাদেরকেই দফায় দফায় জেরা করে এই দুই দুষ্কৃতীর নাম হাতে পায় পুলিশ। তখনই জানা যায় অভিজাত নিউটাউনের বহুতলেই ঘাঁটি গেড়েছে পাঞ্জাব–হরিয়ানার এই কুখ্যাত দুষ্কৃতীরা। গত দু’‌দিন ধরে তাদের খোঁজ চালাচ্ছিল এসটিএফ। আজ গোপন খবরের ভিত্তিতে এদিন নিউটাউনের অভিজাত আবাসনে হানা দেয় পুলিশ। সূত্রের খবর, নিহত দুই গ্যাংস্টারের নাম জসপ্রীত জসসি এবং জয়পাল বুল্লার। এই বুল্লারের বিরুদ্ধে পাঞ্জাবে এক পুলিশ কর্মীকে খুনের অভিযোগ রয়েছে l

পুলিশ আবাসন ঘিরে ফেললে আচমকাই এসটিএফ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় এসটিএফ। গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। বর্তমানে ওই বহুতল আবাসনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

আরও অন্যান্য খবর