বক্সা টাইগার রিজার্ভে চিতাবাঘকে পড়ানো হল রেডিও কলার

বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন চা বাগানে ধরা পড়ল একটি ৪ বছরের চিতাবাঘ। তার গতিবিধির ওপর নজর রাখতে তাকে রেডিও কলার পড়ালো বন দপ্তর।

আলিপুরদুয়ারে অবস্হিত বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট সংলগ্ন তুর্তুরি চা বাগানে ধরা পড়ল একটি চিতাবাঘ। যেহেতু পাশেই টাইগার রিজার্ভ তাই মনে করা হচ্ছে বাঘটি স্থানীয়ই। কিন্তু এই প্রথম বনদপ্তরের তরফে কোনো স্থানীয় চিতাবাঘকে রেডিও কলার পড়ানো হল। স্থানীয় চিতাবাঘের ক্ষেত্রে এর আগে কখনো রেডিও কলারিং হয়নি। এর আগেও দুটি চিতাবাঘের ওপর রেডিও কলারিং করা হয়। কিন্তু তারা কেউ স্থানীয় ছিল না। সেক্ষেত্রে একজনের রেডিও কলার ছয় মাস বাদে খুলে পড়ে যায় এবং আরেকজন অন্যত্র কোথাও চলে যায়। কিন্তু এবার স্থানীয় বাঘটিকে রেডিও কলারিং পরানোর পাশাপাশি তার ২৪ ঘন্টা মনিটরিংয়ের জন্য দুটি টিম তৈরি করেছে বনদপ্তর।

পাশাপাশি বনদপ্তরের আধিকারিকরা মনে করছেন এই রেডিও কলারিং এর ব্যবহার নতুন ব্যাঘ্র সুমারি প্রকল্পের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে। এই চিতাবাঘটির ওপর ২৪ ঘন্টা মনিটরিং চালানোর ফলে জঙ্গলে বাঘের অবস্থানের বিষয় অনেক তথ্য উঠে আসবে। সেই তথ্যকে বিশ্লেষণ করলেই জঙ্গলের বিষয় অনেক কিছু জানা যাবে। মনিটরিং অফিসের দেড় কিমির মধ্যে চিতাবাঘটি এলেই তার অবস্থান, গতিবিধি সম্পর্কে জানতে পারবে আধিকারিকরা।

বক্সা রিজার্ভ ফরেস্টের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেছেন, ‘জঙ্গলের লাগোয়া তুর্তুরি চা বাগান থেকে চিতবাঘটিকে ধরা হয়। এরপর বাঘটিকে রেডিও কলার পরানো হল কারণ আমাদের এখানে যে ব্যাঘ্র সুমারি প্রকল্প (Tiger Augmentation Project) চলছে সেখানে বাঘের গতিবিধি এবং বাসস্থান নিয়ে নিরীক্ষণ করে দেখা হচ্ছে। সেই নিরীক্ষণের অংশ হিসেবে আমরা এটা করলাম। তাদের গতিবিধির ওপর ২৪ ঘন্টা নজর রাখতে ২ টি টিমও তৈরি করা হয়েছে। আগে ২ টি চিতাবাঘকে রেডিও কলারিং করা হয়েছিল কিন্তু তারা এখানকার ছিল না।’

RELATED Articles

Leave a Comment