‘দিদিকে বলো চলবে না, পিসিকে বলো করতে হবে। মার্কেটে টেস্ট করুক তৃণমূল।” টিপস রাহুল সিনহার!

ফের বিজেপি নেতার ঝাঁঝালো আক্রমণের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন আক্রমণ শানিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মন্তব্য করেন, এখন থেকে দিদিকে বলো আর চলবে না, এবার পিসিকে বলো করতে হবে। বিরোধী রাজনৈতিক দল হলেও টিপস দিয়ে দিলাম। মার্কেটে একবার টেস্ট করে দেখতে পারে তৃণমূল। দিদিকে বলো কর্মসূচি চলছে না বলে মুখ্যমন্ত্রী কবিতা লিখছেন।

রাহুলের আরও কটাক্ষ, মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন তৈরি করবে বলে বলেছিলেন। কিন্তু এখন কলকাতার হাতে লন্ঠন দাঁড় করিয়ে দিয়েছেন। ২০২১ সালে লন্ডন চলে যাবেন বলেই কবিতা লিখছেন মুখ্যমন্ত্রী। এক‌ই সঙ্গে তাঁর আরও বক্তব্য পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ । গণতন্ত্রকে জোর করে হত্যা করা হচ্ছে। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন রাহুল। এক‌ই সঙ্গে তিনি জানালেন, ১৫ই অগস্ট কার্যকর্তারা বিজেপির শহিদদের পরিবারের বাড়ি যাবেন। বিপ্লবীদের যেমন স্মরণ করা হয়, বিজেপির ৯৮ জন শহিদদের স্মরণ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ই অগস্ট রাজ্যের বুথে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। রাহুল সিনহার অভিযোগ, পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে সম্পূর্ণ হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল কোনও কর্মসূচি করতে পারছে না। এমনকী সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মত ব্যক্ত করতে পারছে না। ‘আমার পরিবার, বিজেপি পরিবারে’ দারুণ সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা। সব সম্প্রদায়ের মানুষ বিজেপির এই কর্মসূচিতে সামিল হয়েছে। প্রায় সাড়ে ৩ লক্ষ বিজেপির নতুন সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে বিজেপি।

RELATED Articles

Leave a Comment